মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আজ মুক্তি পাচ্ছে শর্মিলী চ‍্যাটার্জীর মিউজিক ভিডিও “আমি দূর হতে তোমারেই দেখেছি”

জাকির হোসেন আজাদী: এবার সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জী “আমি দূর হতে তোমারেই দেখেছি” শিরোনামের মিউজিক ভিডিও নিয়ে এলেন। গানটি বৃহস্পতিবার (২৩ মার্চ ২০২৩) বিকাল ৫টায় ফার্মগেটের স্কাই রেষ্টুরেন্টে শুভ উদ্বোধন করা হবে।

গানটির গীতিকার প্রখ‍্যাত গৌরি প্রসন্ন মজুমদার। সুর কিংবদন্তি সঙ্গীত শিল্পী হেমন্ত মুখোপাধ‍্যায়। মিউজিক এএইচ তূর্য। ভিডিওতে অভিনয় করেছেন শর্মিলী চ্যাটার্জী ও শ্যামল মুখার্জী। আরও অভিনয় করেছেন মিজান ও আলামীন। মেকআপ আমিনুল ইসলাম ও শাওলী। ডোপ: শৈলী বাবু। ড্রোন শিউল। সম্পাদনা ও রঙ: এসএম তুশার। সিনিয়র সহকারী পরিচালক এইচএম সিমান্ত। সহকারী পরিচালক এসআই আলিফ। লাইট : সেলিম। ক্যামেরা সহকারী সাদ্দাম। প্রোডাকশন ম্যানেজার মানিক। প্রযোজক: এমডি হেলাল উদ্দিন হাই। পরিচালক: এএইচ তূর্য। ইউটিউব চ‍্যানেল: APS Entertainment bd তে দেখা যাবে।

উল্লেখ্য যে, “আমি দূর হতে তোমারেই দেখেছি” আবেদনময়ী ও সুরময়ী সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জীর চতুর্থ মিউজিক ভিডিও। ইতিপূর্বে তিনি “মা তোমার জন্য ” “কতবার ভেবেছিনু” ও “দাড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে” শিরোনামে আরও তিনটি অসাধারণ মিউজিক ভিডিও উপহার দিয়েছেন। যা ইতিমধ্যে ব‍্যাপক সাড়া ফেলেছে। বিচক্ষণশীল দর্শক শ্রোতাদের মন জয় করতে সক্ষম হয়েছে।

ব্যক্তি জীবনে সঙ্গীত শিল্পী শর্মিলী চ‍্যাটার্জী আইন পেশার সাথে জড়িত। তাঁর স্বামী অ‍্যাডিশনাল ডিআইজি শ‍্যামল কুমার মুখার্জী। যিনি বাংলাদেশ হাইওয়ে পুলিশে কর্মরত আছেন।

image-132

সর্বশেষ পাওয়া সংবাদ