সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

আমিরের ফিরিয়ে দেওয়া ছবিতে ক্যারিয়া গড়েছেন শাহরুখ-সালমান

বিনোদন ডেস্ক : নয়ের দশক থেকে শুরু করে বিগত কয়েক দশক ধরেই বলিউডে চলেছে খানেদের রাজত্ব। সেই খান রাজত্বের তিন সম্রাট আমির খান, শাহরুখ খান ও সালমান খান।

শাহরুখ ও সালমানের থেকে বছর দুয়েকের বড় আমির ক্যারিয়ারও শুরু করেছেন কিছু আগে। তাঁর সুপারহিট ছবির তালিকা বেশ দীর্ঘ। সেই তালিকায় রয়েছে লগান, সারফারোশ, রং দে বসন্তী, থ্রি ইডিয়টস, তারে জমিন পর, দঙ্গল-এর মত অসংখ্য ছবি।

শুধু ব্লকবাস্টার ছবিতে অভিনয়ই নয়, একাধিক সুপারহিট ছবি ফিরিয়েও দিয়েছেন আমির। সেই তালিকাও চমকপ্রদ। সেখানে যেমন রয়েছে রজনীকান্তের জনপ্রিয় ছবি, সেরকমই রয়েছে বলিউডের সর্বকালের সেরা ছবিও।

আমির ফিরিয়ে দিয়েছেন এমন সব ছবি, যা কেরিয়ার গড়ে দিয়েছে সালমান খান থেকে শুরু করে শাহরুখ খানের।

ডর: যশ চোপড়ার ডর-এ নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখ খানকে। শাহরুখের আগে সেই রোলের অফার গিয়েছিল আমিরের কাছে। নেগেটিভ চরিত্র করবেন না বলে সেই ছবির অফার ফিরিয়ে দেন আমির। ঐ ছবিতে বিশেষ ছাপ ফেলেন শাহরুখ। তাঁর কিরণ ডাকের ভঙ্গিমা আজও তুমুল জনপ্রিয়।

স্বদেশ: শুধু ডর নয়, শাহরুখের কেরিয়ার আরও সেরা দুই ছবির প্রথম অফার ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। অন্যধারার যে ছবির জন্য অভিনেতা শাহরুখকে মনে রেখেছে সিনেপ্রেমীরা, তার নাম ‘স্বদেশ’। ‘চিত্রনাট্য বোরিং’, এই কথাই পরিচালক আশুতোষ গোয়ারিকরকে জানিয়েছিলেন আমির।

image-64

বলিউডের আইকনিক রোমান্টিক ছবি, যা বদলে দিয়েছিল বলিউডের ইতিহাস, সেই দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে-র অফার ফিরিয়ে দিয়েছিলেন আমির খান। শ্যুটিংয়ের ডেট ম্যাচ না করায় আদিত্য চোপড়াকে ফিরিয়ে দিয়েছিলেন আমির। সেই বছর মুক্তি পেয়েছিল আমিরের ছবি ‘রঙ্গিলা’।

image-63

হাম আপকে হ্যায় কৌন: হাম আপকে হ্যায় কৌন ছবির জন্য আমির খানের কাছে প্রথম গিয়েছিলেন সুরজ বরজাতিয়া। ছবির চিত্রনাট্য পছন্দ হয়নি আমিরের। এরপরেই এই ছবিতে জুটিতে দেখা যায় সালমান খান ও মাধুরী দীক্ষিতকে। বলিউডের অন্যতম সেরা পারিবারিক ছবি হয়ে ওঠে ‘হাম আপকে হ্যায় কৌন’।এমনকী সালমানের সেরা ছবির তালিকাতেও সেরা পাঁচে আসবে এই ছবির নাম।

সঞ্জু: সঞ্জয় দতের জীবন অবলম্বনে তৈরি সঞ্জু ছবিতে আমির খানকে সুনীল দত্তের চরিত্রের অফার করেছিলেন রাজকুমার হিরানি। কিন্তু মূল চরিত্র না হওয়ার কারণে ছবিটি করেননি আমির। রণবীর কাপুরের জীবনের অন্যতম সেরা এই ছবি।

২.০ : রজনীকান্তের ছবি টু পয়েন্ট ও বক্স অফিসে সাফল্য পেয়েছিল। পরিচালক শংকর ও রজনীকান্ত নিজে এই ছবির অফার করেছিলেন আমিরকে। আমির বলেন যে, এই চরিত্রের কথা ভাবলেই তাঁর চোখের সামনে ভেসে উঠত রজনীকান্তের মুখ, তাই এই ছবি করতে চাননি তিনি। সূত্র-জিনিউজ।

image-62

সর্বশেষ পাওয়া সংবাদ