সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

অস্কার জিতেছে আরআরআর-সিনেমার ‘নাট্টু নাট্টু’ গান

বিনোদন ডেস্ক : ৯৫তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার জিতেছে ভারতীয় ছবি আরআরআর-এর নাট্টু নাট্টু গান। ‘নাট্টু নাট্টু’ গানে নিখুঁত নাচের জন্য এ অস্কারটি জিতেছে তারা।

সেরা অরিজিনাল গান হিসেবে নাট্টু নাট্টুর নাম ঘোষণার সঙ্গে সঙ্গে সবাই পুরস্কাপ্রাপ্তদের করতালির মাধ্যমে উষ্ণ অভিবাদন জানান।

পুরো ভারতের ফ্লিম ইন্ডাস্ট্রির ইতিহাসে এবারই প্রথমবারের মতো অস্কারে কোনো গান সেরা অরিজিনাল গানের ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। আর প্রথম মনোনয়নেই পুরস্কার জিতে নিয়েছে দেশটি।

নাট্টু নাট্টু গানটির সুরকার এমএম কেরাভানি ও গীতিকার চন্দ্রবোস পুরস্কার গ্রহণ করেন। সুরকার এমএম কেরাভানি দর্শকদের উদ্দেশ্যে বলেছেন, ‘আমি কারপেন্টারদের গান শুনে বড় হয়েছি। আর এখন আমি অস্কার হাতে দাঁড়িয়ে।’

তিনি আরও বলেছেন, ‘আমার মাথায় শুধু একটি জিনিসই কাজ করছিল, ‘আরআরআরকে জিততে হবে। প্রতিটি ভারতীয়র গর্ব অবশ্যই আমাকে বিশ্বের সেরা জায়গায় নিয়ে যাবে।’

এর আগে গোল্ডেন গ্লোভ অ্যাওয়ার্ডে সেরা অরিজিনাল গানের পুরস্কার পেয়েছিল নাট্টু নাট্টু। এ গানটির দৃশ্যায়ন করা হয়েছিল ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বাড়ির সামনে।

অরিজিনাল গান ছাড়াও স্বল্পদৈর্ঘ্যর সেরা ডকুমেন্টারি ক্যাটাগরিতেও পুরস্কার জিতেছে ভারত

মা হারানো একটি হাতিকে ভারতীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষ বড় করে তুলছেন— এ ঘটনার ওপর তৈরি করা ডকুমেন্টারি ‘দ্য এলিফেন্ট হুইসপার্স’ এবারের অস্কারে সেরা স্বল্পদৈর্ঘ্যর ডকুমেন্টারির পুরস্কার জিতেছে। এটি তৈরি করেছেন কার্তিকী গনসালভেস এবং গুনেত মঙ্গা। তারা এ পুরস্কারটি পুরো ভারতকে উৎস্বর্গ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ