সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

‘মুজিব’ নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ

বিনোদন ডেস্ক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী অবলম্বনে নির্মিত ‘মুজিব: দ্য মেকিং অফ আ নেশন’র নির্মাতা শ্যাম বেনেগাল গুরুতর অসুস্থ। কিডনি অসুখে ভোগা এ পরিচালকের দুটি কিডনিই বর্তমানে তেমন কাজ করছে না।

শ্যাম বেনেগালের ঘনিষ্ঠ সূত্রে টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে বলছে, শরীর ভেঙে পড়ায় শয্যাশায়ী শ্যাম বেনেগালের ডায়ালিসিসের চলছে বাড়িতেই। বাড়ির ভেতরেই তার অফিস, সেখানেও গত কয়েক দিন যেতে পারছেন না পরিচালক।

ধীরে ধীরে স্বাস্থ্যের আরও অবনতি হচ্ছে পরিচালক শ্যামের। ৮৮ বছর বয়সী শ্যামের অবস্থা এখন এতই গুরুতর হয়ে উঠেছে যে হাসপাতালে নিয়ে গেলে এ টানাটানির ধকল শরীর নিতে পারবে না তার।

এদিকে শ্যাম বেনেগালের এক কর্মী জানিয়েছেন, কিছুদিন আগেও তিনি বেশ ভালো ছিলেন। কিন্তু গত দুই-তিন দিন তিনি অফিসে আসেননি। তবে তিনি কাজ নিয়ে পরিকল্পনার মধ্যেই রয়েছেন।

১৮ বার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী এই কিংবদন্তি নির্মাতার পরিচালনায় ২০২১ সালের জানুয়ারিতে শুরু হয় ‘মুজিব’ সিনেমার শুটিং। মুম্বাইয়ের ফিল্ম সিটিতে লম্বা সময় চিত্রায়নের পর বাংলাদেশেও হয়েছে শুটিং। গেলো এক বছরের বেশি সময় ধরেই শোনা যাচ্ছে, এর পোস্ট প্রোডাকশনের কাজ চলছে।

বর্তমানে ‘ফেডেরেশন অব ফিল্মস সোসাইটিজ অব ইন্ডিয়া’র সভাপতি শ্যাম বেনেগাল। পাঁচ দশকের দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ার। ১৯৭৪ সালে ‘অঙ্কুর’ সিনেমা দিয়ে সিনেমায় হাতেখড়ি। ‘জুনুন’, ‘মন্থন’, ‘আরোহণ’-এর মতো জাতীয় পুরস্কার জয়ী ছবির পরিচালক তিনি। ভারত সরকারের পক্ষ থেকে পদ্মশ্রী (১৯৭৬), ‘পদ্মভূষণ’ (১৯৯১) সম্মানে ভূষিত হয়েছেন শ্যাম বেনেগাল। ২০০৫ সালে চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান ‘দাদাসাহেব ফালকে’তে ভূষিত হন তিনি।

ব্যক্তিজীবনে পরিচালক নীরা বেনেগালকে বিয়ে করেন তিনি। তার মেয়ে পিয়া বেনেগাল একজন কস্টিউম ডিজাইনার। যিনি ইতোমধ্যে অনেক ছবিতে কাজ করেছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ