সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

১৯ বছরের সংসার ভাঙার সিদ্ধান্ত অভিনেত্রী শুভাঙ্গি আত্রের

বিনোদন ডেস্ক : দীর্ঘ ১৯ বছরের সংসার ভেঙে গেলো ‘ভাবিজি ঘর পার হ্যায়’খ্যাত অভিনেত্রী শুভাঙ্গি আত্রের। এক বছর আলাদা থাকার পর বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানিয়েছেন এই ভারতীয় অভিনেত্রী।

বম্বে টাইমসকে শুভাঙ্গি আত্রে বলেন, বিয়ের মূল ভিত্তি- পারস্পরিক সম্মান, সাহচার্য, বিশ্বাস এবং বন্ধুত্ব। আমরা আমাদের বিভেদ উপলদ্ধি করতে পেরেছি। কিন্তু সৃষ্ট মতানৈক্যর সমাধান করতে পারিনি। এক বছর আলাদা থেকেছি। দুজনেই বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু কাজ হয়নি। সর্বশেষ বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নিই।

বিয়েবিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ ছিল না, উল্লেখ করে শুভাঙ্গি বলেন, এটি এখনো অনেক কঠিন। আমার কাছে পরিবারই প্রথম প্রাধান্য। আমরা সবাই আমাদের চারপাশে পরিবারকে চাই। তবে জীবনের এমন কিছু ক্ষতি আছে, যা কখনো পুষিয়ে নেওয়া যায় না। এত বছরের সম্পর্ক ভেঙে গেলে মানসিক চাপ তৈরি হবেই। এই প্রভাব আমার মধ্যে পড়েছে। তারপরও আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।

২০০৩ সালে পিয়ুষ নামে এক ব্যক্তির সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন শুভাঙ্গি। বিয়ের দুই বছর পর তাদের সংসার আলো করে জন্ম নেয় একটি কন্যা সন্তান। বর্তমানে তার বয়স ১৭ বছর। বিয়ে ভেঙে গেলেও মেয়ের দেখাশোনা দুজনেই ভাগ করে করবেন।

সর্বশেষ পাওয়া সংবাদ