সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর বৃদ্ধার মরদেহ উদ্ধার হালুয়াঘাটে আকস্মিক ঝড়ে ঘরবাড়ি গাছপালা বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত সর্বোচ্চ নিট পেনশন ৭০,২০০ টাকা নির্ধারণ - ১ জুলাই থেকে সরকারি পেনশন কার্যকর সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ল আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

দুই বছর আগেই বিচ্ছেদ হয়েছে মম-শিহাবের

বিনোদন ডেস্ক : দীর্ঘ দিন প্রেম করে ২০১৫ সালে ২০ নভেম্বর বিয়ে করেছিলেন নির্মাতা শিহাব শাহীন ও অভিনেত্রী জাকিয়া বারী মম। ২০১৯ সালে চতুর্থ বিবাহবার্ষিকীর ছবি পোস্ট করে বিয়ের খবর নিশ্চিত করেন তারা।

মম-শিহাবের বিয়ে এবং বিচ্ছেদের মধ্যে এক জায়গায় বেশ মিল রয়েছে। সেটি হলো বিয়ের খবর জানিয়েছিলেন চার বছর পর, আর বিচ্ছেদের খবর জানালেন দুই বছর পর। তারা দুজনেই বিচ্ছেদের খবরটি একটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) মম জানিয়েছেন, ২০২০ সালের সেপ্টেম্বরে তাকে ডিভোর্স দিয়েছেন শিহাব শাহীন।

মম বলেন, “অনেকে জানেন আবার অনেকে জানেন না। তাই অনেকে আমাকে জিজ্ঞেস করেন, কী অবস্থা আমাদের। আমরা কেমন আছি, সংসার কেমন চলছে? অথচ আমরা সংসার করছি না, এটি বলতেও পারছিলাম না। কিন্তু আমার ভানভণিতা করতে ভালো লাগে না। তাই মনে হচ্ছে, সবাই জানুক আমাদের ডিভোর্স হয়ে গেছে।”

মম জানিয়েছেন, শিহাব শাহীনের কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্তটা আসে। বিচ্ছেদের এমন সিদ্ধান্ত আসার পর মম ধন্যবাদও জানিয়েছেন শিহাব শাহীনকে।

মম বলেন, “তিনি আমাকে ডিভোর্স দিয়েছেন, এ জন্য তাকে ধন্যবাদ। কারণ তিনি আমাকে মুক্ত ও স্বাধীন করে দিয়েছেন। আমি তার মঙ্গল কামনা করছি।”

image-58

তিনি বলেন, আমার জীবন নিয়ে এখন আমি ঠিকঠাক আছি। জীবনকে সাজিয়ে নেওয়ার চেষ্টা করছি। কাজ-কর্মে নিজেকে ব্যস্ত রাখছি।

অন্যদিকে শিহাব শাহীন বলেন, ব্যক্তিজীবন নিয়ে আমি কথা বলতে চাই না। আমাদের ডিভোর্স হয়ে গেছে। এখন কাজ নিয়ে ব্যস্ত আছি, কাজ করে যেতে চাই।

দীর্ঘ দিন প্রেম করার পর ২০১৫ সালের ২০ নভেম্বর জাকিয়া বারী মম ও শিহাব শাহীনের বিয়ে হয়। এটি তাদের দুজনেরই দ্বিতীয় বিয়ে ছিল।

এর আগে ২০১০ সালের নির্মাতা এজাজ মুন্নার সঙ্গে ঘর বেঁধেছিলেন মম। তাদের একমাত্র ছেলে উদ্ভাস। তবে ২০১৩ সালে মুন্না ও মমর সংসারের ইতি ঘটে।

image-57

এদিকে, এর আগে চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে সংসারজীবনের ইতি টানার খবর প্রকাশ্যে আনেন মডেল ও অভিনেত্রী জিনাত সানু স্বাগতা। 

দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল বলেই এমন সিদ্ধান্ত নিয়েছিলেন বলে দাবি অভিনেত্রীর।

২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয় তাদের। এর এক বছর পর জানা যায় বিচ্ছেদের খবর।

আরও পড়ুন:

উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হতে চান মাহিয়া মাহি

ভারতীয় অভিনেত্রীকে গুলি করে হত্যা

এক বছর পর জানা গেল রাশেদ-স্বাগতার বিচ্ছেদের খবর

সর্বশেষ পাওয়া সংবাদ