সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

ছবি ফ্লপ হল অক্ষয়ের, আর কটাক্ষ শুনছেন কঙ্গনা?

বিনোদন ডেস্ক : ব্যর্থ হলেন অক্ষয় কুমার আর নিশানায় কঙ্গনা রানাউত? এ কেমন বিচার! ‘সেলফি’ মুক্তির পর ফের ময়দানে বলিউডের ‘কুইন’। বক্স অফিসে প্রথম দিন ৩ লক্ষ টাকাও তুলতে পারেনি ইমরান হাশমি এবং অক্ষয় কুমারের ছবি ‘সেলফি’। মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই ঠাট্টা করে লেখা প্রতিবেদন এবং সমালোচনা নজরে আসছে। তারই কয়েকটি শেয়ার করে আরও একটু রসিকতার সুযোগ ছাড়লেন না কঙ্গনা। তাঁর দাবি, কর্ণ জোহরের সহ-প্রযোজিত ছবি ব্যর্থ হলেও বেশির ভাগ কটাক্ষ সেই তাঁকে নিয়েই হচ্ছে। কী রকম?

‘সেলফি’র ব্যর্থতার সঙ্গে ‘ধকড়’-এর ব্যর্থতার তুলনা টেনে এক জায়গায় কঙ্গনাকে অক্ষয়ের মহিলা সংস্করণ বলা হয়েছে। সে দিক দিয়ে কঙ্গনাও মনে করিয়ে দিতে চান, অক্ষয় কেবলমাত্র অভিনেতা। তাঁকে না টেনে এনে নির্মাতা কর্ণকে নিয়ে বলা হোক। কিন্তু কঙ্গনা এতে কোথা থেকে আসছেন? ‘সেলফি’র সঙ্গে তাঁর কী সম্পর্ক? অভিনেত্রী তথা পরিচালক টুইট করে লেখেন, “কর্ণ জোহরের ছবি ১০ লক্ষ টাকাও তুলতে পারেনি প্রথম দিনে। কিন্তু কেউ তাঁর নাম নিচ্ছে না। যে সিনেমার সঙ্গে আমার কোনও যোগ নেই সেই সিনেমা ফ্লপ হওয়ার কারণও নাকি আমি! বাহ কর্ণ জোহর, বাহ!”‘সেলফি’ মুক্তি পেয়েছে ২৪ ফেব্রুয়ারি। একটি মালয়ালম ছবির রিমেক এটি। সুপারস্টার এবং তার অনুরাগীর মধ্যে সম্পর্ক নিয়ে দানা বাঁধে এই ছবির গল্প।

তবে দর্শক মনে করছেন, রিমেক ছবিতে কাজ করার থেকে বিরতি নেওয়া উচিত অক্ষয়ের। এ নিয়ে পর পর ৬টি ছবি ব্যর্থ হতে চলেছে তাঁর। রাজ মেহতা পরিচালিত ‘সেলফি’ আপাত ভাবে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করতে পারেনি। যদিও এ নিয়ে অক্ষয়ের দোষ দেখছেন না কঙ্গনা। নির্মাতাদের নিয়ে সমালোচনা হোক, এমনই চাইছেন তিনি। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

আজান শুনে গান থামিয়ে মাথা নিচু করলেন শেহনাজ

সৌরভের বায়োপিকে রণবীর কাপুর

ইসলামের টানে অভিনয় ছাড়লেন পাকিস্তানি অভিনেত্রী

সর্বশেষ পাওয়া সংবাদ