সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

সুগৃহিনীর যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই: রচনা

বিনোদন ডেস্ক : টালিাুডের জনপ্রিয় ও প্রথম সারির নায়িকাদের মধ্যে অন্যতম রচনা বন্দ্যোপাধ্যায়। ঝুলিতে বহু বহু হিট ছবি। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর জুটিও ছিল তেমনই হিট। তারপর অনেক দিন হল বড় পর্দা থেকে দূরে নায়িকা। আপাতত ‘দিদি নম্বর ১’ রিয়্যালিটি শো-এর মাধ্যমে মধ্যবিত্ত বাঙালির বাড়ির এক জন হয়ে উঠেছেন তিনি। এক কথায় বলা যায় রচনা এক জন সফল পেশাদার। কিন্তু ব্যক্তিগত জীবনেও কি তিনি সমান ভাবে সফল?

সেই উত্তরই দিলেন নায়িকা। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত শো ‘অপুর সংসার’। সেই রিয়্যালিটি শো-তে অতিথি হিসাবে এসেছিলেন রচনা। সেখানেই নায়িকাকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নানা প্রশ্ন করেন শাশ্বত।

স্ত্রী হিসাবে নিজেকে কত নম্বর দেবেন রচনা? এই প্রশ্ন শুনতেই নায়িকার স্পষ্ট জবাব, “আমি নিজেকে শূন্য দেব।” এই উত্তর শুনে শাশ্বত কিছু চমকে গেলেও তাঁর পরের প্রশ্নই ছিল, কেন রচনা এমন মনে করেন? খুব শান্ত ভাবে রচনা বলেন, “আমার মনে সুগৃহিনী হওয়ার জন্য যে গুণ থাকা দরকার তা আমার মধ্যে নেই। সম্পর্কের জন্য অনেক দু’জনকেই অনেকটা সমঝোতা করতে হয়। মানিয়ে নিতে হয়। সেটার কোনওটাই আমি করিনি। আর আমরা যে পেশার সঙ্গে যুক্ত, সে ক্ষেত্রে যে পার্টনার তাঁকেও অনেক কিছু মানাতে হয়। পারস্পরিক সম্পর্ক এমন না হলে সুন্দর বাড়ি হওয়া বেশ কঠিন।”

অনেক বছর হয়ে গেল স্বামীর থেকে আলাদা থাকেন রচনা। তবে আইনি বিচ্ছেদ হয়নি। কারণ তিনি চান না, তাঁর ছেলেকে বড় হয়ে কোনও অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে পড়তে হোক। তাই তাঁরা একসঙ্গে না থাকলেও প্রয়োজনে একে অপরের পাশে আছেন। সূত্র-আনন্দবাজার।

আরও পড়ুন:

কুমার বিশ্বজিতের ছেলের অবস্থার উন্নতি, তবে শঙ্কা কাটেনি

আপাতত বিয়ের ইচ্ছা নেই : জয়া আহসান

ছেলের কীর্তিতে মাঝরাতে থানায় ছুটলেন শ্রাবন্তী

‘পুষ্পা ২’ থেকে সরে দাঁড়ালেন সামান্থা

সর্বশেষ পাওয়া সংবাদ