সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যা - এমপি গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী রিমান্ডে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ অব্যবহৃত পড়ে থাকা ২৪টি ট্রমা সেন্টার দ্রুত চালুর উদ্যোগ: থাকছে ২৪ ঘণ্টার অ্যাম্বুলেন্স নেটওয়ার্কও ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক ২৮ বছর পর আবার আসছে ‘হঠাৎ বৃষ্টি’ বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ - ইউনিয়ন পরিষদ পেল ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭ দুই বছর পর চালু হচ্ছে কলকাতা-খুলনা  বন্ধন এক্সপ্রেস ট্রেনটি ২৮ সেপ্টেম্বর তাল্লু স্পিনিংয়ের বোর্ড সভা
advertisement
বিনোদন

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন সানি লিওন

বিনোদন ডেস্ক : বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বলিউড অভিনেত্রী সানি লিওন। রোববার (৫ ফেব্রুয়ারি) মণিপুরের ইম্ফলের একটি ফ্যাশন শোতে উপস্থিত থাকার কথা অভিনেত্রীর। সেই অনুষ্ঠানের মাত্র একদিন আগেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল শহরটি।

যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে সানি লিওনের থাকার হোটেল ও শো এর জায়গা ১০০ মিটার দুরত্বে ছিল।

সানি লিওনের ম্যানেজারের মারফত জানা গেছে, তার কোনো ক্ষতি হয়নি। তবে এ দুর্ঘটনায় সানি লিওন ভয় পেয়ে গিয়েছিলেন।

আরও জানা গেছে, এই ফ্যাশন শো যেখানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই অঞ্চলেই শনিবার (৪ ফেব্রুয়ারি) এই বিস্ফোরণ ঘটে। এখন পর্যন্ত কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে ইস্ফলের হাত্তা কাংজেইবুং এলাকায়। এখন পর্যন্ত কেউ বা কোনো গোষ্ঠী এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

সানি লিওন বর্তমানে ‘কোটেশন গ্যাং’ নামের একটি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন। সূত্র: হিন্দুস্থান টাইমস।

আরও পড়ুন:

অগ্নিদগ্ধ অভিনেত্রী আঁখির অবস্থার অবনতি

‘অবতার ৩’ এ থাকছে চার্লি চ্যাপলিনের ছায়া!

সর্বশেষ পাওয়া সংবাদ