বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম
নিজস্ব প্রযুক্তিতে স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করলো প্রিমিয়ার ব্যাংক ৮ শহরে পানি ও পয়োনিষ্কাশন সেবা উন্নয়নে ১৫ কোটি ডলার দিচ্ছে এডিবি লিটারে ৩ টাকা বাড়লো সয়াবিন তেলের দাম তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণ, নির্বাচিত ৬৪০ জনের তালিকা প্রকাশ সূচকের পতনে লেনদেন শেষ গাঁজা সেবনের দায়ে নোয়াখালীতে দুজনের কারাদণ্ড গিয়াস হত্যা থেকে আন্তঃজেলা ডাকাতি, ২৫ মামলার তৌহিদ ডাকাত গ্রেপ্তার নরসিংদীতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল মুখোশধারী দুর্বৃত্তরা ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী - রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে পুলিশের ৪ কর্মকর্তা আটক, নজরদারিতে সন্দেহভাজনরা
advertisement
বিনোদন

বিচ্ছেদের ঘোষণা দিলেন সংগীতশিল্পী ন্যান্‌সি

গীতিকার মহসিন মেহেদীর সঙ্গে পাঁচ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্‌সি।

বুধবার (২৫ নভেম্বর) রাত ৯টা ৩৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন ন্যানসি।

ফেসবুকে ন্যান্‌সি বলেন, মেহেদি ও আমি আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যে যাত্রা একসময় আমাদের কাছে সবকিছু ছিল, তার সমাপ্তি ঘটল। বহু বছরের স্মৃতি ও অভিজ্ঞতার পর আমরা এখন ভিন্ন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

ন্যান্‌সি আরও বলেন, যারা আমাদের নিয়ে চিন্তিত ছিলেন এবং ভালোবাসা দিয়ে আমাদের পাশে ছিলেন, তাদের সবার কাছে এই সময়ে আমি আপনাদের সহানুভূতি, শ্রদ্ধা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করছি।

সর্বশেষে ন্যান্‌সি বলেন, জীবনের চলার পথ নিজস্ব গতিতেই এগিয়ে চলে। আমি আশা করি, নতুন এই অধ্যায়টিকে আমি শক্তি, মর্যাদা ও প্রশান্তির সঙ্গে গ্রহণ করতে পারব। সবসময় পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ।

২০২১ সালের আগস্টে গাঁটছড়া বেঁধেছিলেন ন্যান্‌সি ও মহসিন মেহেদী। ন্যান্‌সির এটি ছিল তৃতীয় বিয়ে।  

এর আগে, ২০০৬ সালে ব্যবসায়ী আবু সাঈদ সৌরভের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ন্যান্‌সি। সৌরভের সঙ্গে তার বিচ্ছেদ হয় ২০১২ সালে। এরপর ন্যান্‌সি বিয়ে করেছিলেন নাজিমুজ্জামান জায়েদকে। তার সঙ্গেও বিবাহবিচ্ছেদ ঘটে। তারপরই তিনি মহসিন মেহেদীকে বিয়ে করেছিলেন।

▐ সর্বশেষ পাওয়া সংবাদ