মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
হাতিয়ায় ফের শ্রেণি কক্ষে অসুস্থ ২১ শিক্ষার্থী শিল্পে গ্যাসের সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হওয়ার আশা প্রধানমন্ত্রীর সালিশ বৈঠকে যুবককে হত্যা - একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড ফুডপ্যান্ডায় ইউনিমার্ট থেকে কেনাকাটায় - ঢাকা–ব্যাংকক রাউন্ড ট্রিপের কাপল টিকিট জেতার সুযোগ নোয়াখালীতে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ প্রথম ধাপে ৮০ উপজেলার ইউপি ভোট ১২ নভেম্বর: ইসি সানাউল্লাহ হামের উপসর্গে আরও ৮ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩২ যমুনায় বাল্কহেড ডুবে দুদিন ধরে নিখোঁজ দুই শ্রমিক বিমা প্রিমিয়াম পরিশোধ সহজ করতে একসঙ্গে কাজ করবে ইউসিবি ও চার্টার্ড লাইফ ইনস্যুরেন্স ত্রিশালে ড্রাম ট্রাক-সিএনজির সংঘর্ষে চালকসহ নিহত ২
advertisement
বিনোদন

দেশে ফিরেছেন বাঁধন, বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে প্রবাসীদের হামলার ও হয়রানির শিকার হওয়ার পর দেশে ফিরেছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইতালির পুরো ঘটনা এবং নিজের অভিজ্ঞতার কথা জানান এই অভিনেত্রী।

বিমানবন্দরে বাঁধন বলেন, “যারা আক্রমণ চালাচ্ছেন, আমার মনে হয় তারা নিজেদের বিপদ ডেকে আনছেন। তারা আমার গায়ে হাত তুলেছে। তাদের এই বর্বরতা বন্ধ করতে হবে। আমার মনে হয়, আক্রমণকারীরা নিজেদের স্থানটাই অনিরাপদ করছে। ইতালিতে যে ঘটনা ঘটেছে, সেটা আসলে দুঃখজনক। এতে কিন্তু বিদেশের মাটিতে আমাদের দেশের নামই ক্ষুণ্ণ হলো।”

রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে মন্তব্য করে তিনি আরও বলেন, “আপনারা দলকে ভালোবেসে এমন করছেন, দয়া করে এমন করবেন না। কারণ এতে আপনাদের পরিবার কষ্ট পাবে। দলের নেতারা কিন্তু এটা দেখবে না, তারা আরামে আছে এবং ভিডিও বার্তা দিচ্ছে।”

ইতালির পুলিশ প্রশাসনের ভূমিকার প্রশংসা করে বাঁধন জানান, ঘটনার পরপরই স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাকে সর্বাত্মক সহযোগিতা করেছে। এমনকি নিরাপত্তার স্বার্থে তাকে ২৪ ঘণ্টা পুলিশি নিরাপত্তায় রাখা হয়েছিল।

তবে হামলাকারীদের পাশাপাশি নিজের চলচ্চিত্র টিম থেকেও অসহযোগিতা পাওয়ার অভিযোগ করেন বাঁধন। সাংবাদিকদের সঙ্গে কথা বলার একপর্যায়ে তিনি হতাশা প্রকাশ করে বলেন, “সবাই আমাকে হেল্প করলেও আমার টিম আমাকে ত্যাগ করেছে এবং ভেনিসে তাদের সঙ্গে থাকতে নিষেধ করেছে! এরপর টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল থেকেও তারা আমাকে বাদ দিয়েছে।”

এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে ইতালির মেস্ত্রে এলাকায় পরিবারের সদস্যদের সঙ্গে থাকার সময় একদল প্রবাসী বাংলাদেশি তাকে লক্ষ্য করে হেনস্তা ও হামলা চালায় বলে অভিযোগ করেন বাঁধন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কিছু লোক তার সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়, ওই সময় তার দিকে পানি ও কোমল পানীয় ছোড়া হয় এবং শারীরিকভাবেও আঘাত করা হয়। ঘটনার পরপরই বাঁধন স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টা চালায় ইতালীয় পুলিশ।

এই ঘটনার পর বাংলাদেশ ও ইতালিতে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ইতালিতে বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেট তাকে আইনি ও নানাবিধ সহায়তা দেয়। পাশাপাশি বাংলাদেশ সরকারও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালো প্রতিবাদ জানায়। হামলা ও হেনস্তার মুখেও দমে না গিয়ে আইনি লড়াই চালিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন বাঁধন।

উল্লেখ্য, রুবাইয়াত হোসেনের রচনা ও পরিচালনায় নির্মিত সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনীতে অংশ নিতে ইতালিতে গিয়েছিলেন বাঁধন। ৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডের ‘প্রেমিও বিসাতো দ’ওরো’ অর্জন করেছে সিনেমাটি। 

 

সর্বশেষ পাওয়া সংবাদ