মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মার্চেন্ট পয়েন্টে এনসিসি ব্যাংকের বাংলা কিউআর সেবা চালু নড়াইলে দু’পক্ষের সংঘর্ষে  নিহত ১, আহত ৭ ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ৯ জনের মৃত্যু প্রথম পাঁচ মাসেই রেকর্ড ২০৪ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ করল সরকার মাহবুব উদ্দিন খোকনের সঙ্গে বাগবিতণ্ডার জেরে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম বাংলাদেশে সাফল্যের ২০ বছর পূর্ণ করল কেএফসি
advertisement
বিনোদন

ফের বিয়ে করলেন সোহানা সাবা, পাত্র কে?

ফের বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী সোহানা সাবা। দেড় বছরেরও বেশি সময় আগে ব্যবসায়ী ফয়সালকে বিয়ে করেছেন তিনি। তবে বিয়ের নির্দিষ্ট তারিখ প্রকাশ করতে চাননি সোহানা সাবা। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে সোহানা সাবা জানান, ফয়সালের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল সাড়ে পাঁচ বছর। দীর্ঘদিন সম্পর্কে থাকার পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। নিজেদের বাসায়ই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন বলে জানান এই অভিনেত্রী। 

বিয়ের পর জীবন কেমন কাটছে—এমন প্রশ্নের জবাবে সোহানা সাবা বলেন, “আমার স্বামী, আমরা ভালো আছি। সাড়ে পাঁচ বছরের সম্পর্ক। বিয়ে অনেক আগে হয়েছে। দিন-তারিখ বলতে চাই না। আমার ছেলে অনেক খুশি।” 

স্বামীর পরিচয় প্রসঙ্গে শুরুতে বিস্তারিত জানাতে চাননি সাবা। শুধু জানিয়েছিলেন, তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং নিজ অঙ্গনে পরিচিত। পরে কথার একপর্যায়ে তার নাম ফয়সাল বলে জানান। তবে স্বামীর বিষয়ে এর চেয়ে বেশি কিছু জানাতে নারাজ এই অভিনেত্রী। 

বিয়ের প্রসঙ্গে সোহানা সাবা বলেন, “প্রথম দেখাতেই মনে হয়েছে, এই মানুষটার জন্যই এতদিন অপেক্ষা করেছি। কিন্তু তাকে বা কাউকে সেটা বুঝতে দিইনি। সে-ই আমাকে নক করে ভালোবাসার কথা যখন জানায়, তখন তাকে ‘হ্যাঁ’ বলেছি।” 

মায়ের নতুন জীবনের সঙ্গীকে ছেলে ইতিবাচকভাবেই গ্রহণ করেছে বলে জানান সোহানা সাবা। তার ভাষ্য, “ছেলেও ফয়সালকে পছন্দ করেছে এবং মায়ের বিয়ের খবর জেনে সে বেশ খুশি।” 

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর বড়পর্দায়ও নিজের অবস্থান তৈরি করেন সোহানা সাবা। কবরী পরিচালিত ‘আয়না’ সিনেমার শুটিংয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে তার যাত্রা শুরু হলেও মুক্তির দিক থেকে এগিয়ে ছিল মোরশেদুল ইসলামের ‘খেলাঘর’। এ সিনেমা মুক্তির পরের মাসে প্রেক্ষাগৃহে আসে ‘আয়না’। 

এরপর সোহানা সাবা অভিনয় করেন ‘চন্দ্রগ্রহণ’, ‘প্রিয়তমেষু’, ‘বৃহন্নলা’ ও ‘অসম্ভব’ সিনেমায়। ভারতের চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। সেখানে ‘ষড়্‌রিপু’, ‘এপার–ওপার’সহ আরো একটি নাম ঠিক না হওয়া সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ সিনেমাতেও দেখা গেছে তাকে।

উল্লেখ্য নাট্য ও চলচ্চিত্র নির্মাতা মুরাদ পারভেজের সঙ্গে প্রায় ১০ বছরের দাম্পত্য জীবন ছিল সোহানা সাবার। সেই সংসারে তাদের একটি সন্তান রয়েছে। বিচ্ছেদের পর ব্যক্তিগত জীবনে নানা টানাপড়েনের মধ্য দিয়ে গেলেও ধীরে ধীরে নিজেকে সামলে নতুন করে জীবন গুছিয়ে নেন এই অভিনেত্রী। এরই মধ্যে পরিচয় হয় ফয়সালের সঙ্গে। 

সর্বশেষ পাওয়া সংবাদ