মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
বিনোদন

অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই। মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াই শেষে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য প্রায় ১০ দিন আগে তাকে ভিওয়ান্ডির একটি বিশেষায়িত ক্যান্সার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিন দশকেরও বেশি সময়ের অভিনয়জীবনে হিন্দি, তেলুগু, তামিল, কন্নড় ও মালয়ালম ভাষার অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন প্রদীপ রাওয়াত। তবে ২০০৫ সালে মুক্তিপ্রাপ্ত তামিল ব্লকবাস্টার গজনি সিনেমায় খলনায়কের চরিত্রে তার অনবদ্য অভিনয় তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। দর্শক ও সমালোচকদের প্রশংসা পাওয়ায় ২০০৮ সালে আমির খান অভিনীত গজনির হিন্দি রিমেকেও একই চরিত্রে অভিনয়ের সুযোগ পান তিনি।

এর আগে ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত লগান চলচ্চিত্রেও আমির খানের সঙ্গে পর্দা ভাগ করেছিলেন এই অভিনেতা।

ছোট পর্দাতেও ছিল তার সমান জনপ্রিয়তা। বি. আর. চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক মহাভারত-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। যদিও তার চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৮৫ সালে মেরি জং সিনেমার মাধ্যমে।

১৯৫৫ সালে ‘মেরি জং’ সিনেমার মাধ্যমে বড়পর্দায় ডেবিউ করেন প্রদীপ রাওয়াত। প্রদীপ রাওয়াতের উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে সরফরোশ, দ্য হিরো: লাভ স্টোরি অব আ স্পাই, সিয়ে, স্টালিন, বীরম, ১: নেনোক্কাডিনে, লৌক্যম, নেনু সাইলাজা, সররাইনোডু, নেনে রাজু নেনে মন্ত্রী, আয়িরাথিল ইরুভার, মার্কেট রাজা এমবিবিএস এবং মিস ম্যাচ।

বিশেষ করে এস. এস. রাজামৌলি পরিচালিত সিয়ে (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে তেলুগু সিনেমায় তার অভিষেক ঘটে, যা তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়।

প্রদীপ রাওয়াতের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। সহকর্মী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক যোগাযোগমাধ্যমে তার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক প্রকাশ করছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ