শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

অভিনেত্রী রিনা রহমান আর নেই

ছোট ও বড়পর্দা অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন (লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। সোমবার (৩ আগস্ট) রাত ৯টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে দেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।

অভিনেত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা ও পরিচালক অনুভব মাহবুব। সোমবার দিবাগত রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে রিনা রহমানের একটি ছবি প্রকাশ করে তিনি তাঁর মৃত্যুর খবর জানান।

জানা গেছে, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন রিনা রহমান। এ অবস্থায় কাজ করে যাচ্ছিলেন। তবে অসুস্থতা ক্রমশ বাড়তে থাকায় কিছুদিন ধরে কাজে অনিয়মিত ছিলেন তিনি।

মৃত্যুর আগে এ অভিনেত্রী জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘পরম্পরা’য় অভিনয় করছিলেন। কিন্তু শারীরিক জটিলতার কারণে কিছুদিন ধরে এখানে অনিয়মিত ছিলেন রিনা রহমান।

এ অভিনেত্রী দীর্ঘ ক্যারিয়ারে টেলিভিশন, নাটক, চলচ্চিত্র ও মঞ্চে বৈচিত্রময় চরিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত কাজের মধ্যে রয়েছে নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), চলচ্চিত্র ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) এবং ‘মান অভিমান’র মতো জনপ্রিয় ধারাবাহিক।

সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তার মাধ্যমে তথ্যটি নিশ্চিত করেছে দেশের অভিনয়শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ বাংলাদেশ’। সংগঠনটির পক্ষ থেকে প্রয়াত এই শিল্পীর বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ