শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
শিরোনাম
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী দীর্ঘদিন পর মালয়েশিয়ার শ্রমবাজার চালু, আগস্ট থেকেই শুরু হচ্ছে যাত্রা হজযাত্রীদের বিমান টিকিটের দাম আরও ২৫ হাজার টাকা কমল শাপলা চত্বরের মামলায় লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর নির্দেশ সিরাজগঞ্জে অস্তিত্বহীন মিলে চাল বরাদ্দের অভিযোগ ইউসিবিতে ডিএমডি হিসেবে যোগ দিলেন সুফিয়া আক্তার মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ শুধু ওষুধ দিয়ে জাতিকে রোগ থেকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনা দেশে এলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে: আইনমন্ত্রী
advertisement
বিনোদন

আইসিইউতে চিত্রনায়িকা মেঘলা

রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সেখানে তার জরুরি অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার অফিসিয়াল ফেসবুক পেজের অ্যাডমিন।

বুধবার (২৯ জুলাই) মেঘলা মুক্তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, তিনি একটি ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন এবং তাঁর অস্ত্রোপচারের প্রস্তুতি চলছে। তার দ্রুত সুস্থতা ও সফল অস্ত্রোপচারের জন্য সবার কাছে দোয়া ও প্রার্থনা চাওয়া হয়েছে।

একই সঙ্গে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের যাচাই না করা কোনো তথ্য বা গুজব প্রচার না করার অনুরোধ জানানো হয়েছে। নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা অফিসিয়াল পেজের মাধ্যমে জানানো হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এর আগে গত ২৭ জুলাই নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে মেঘলা মুক্তা জানান, তার মুঠোফোন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সে কারণে কিছুদিন তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপস্থিত থাকবেন এবং জরুরি প্রয়োজনে সরাসরি ফোনে যোগাযোগ করার অনুরোধ জানান।

মেঘলা মুক্তা তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’–তে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। অভিনয়ে আসার আগে তিনি র‍্যাম্প, বিলবোর্ড ও গানের ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। তাঁর অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ ও ‘আগুনের পাখি’।

সর্বশেষ পাওয়া সংবাদ