বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী বাংলাদেশ ব্যাংকের প্রাক-অর্থায়ন স্কিমের আওতায় ঋণ প্রদান করবে আইএফআইসি ব্যাংক ময়মনসিংহে নির্বাচনী দায়িত্ব পালনে দক্ষতা বাড়াতে পুলিশের দুই দিনব্যাপী প্রশিক্ষণ শুরু
advertisement
বিনোদন

৫৬ বছরে ফের বাবা হলেন কাঞ্চন মল্লিক

৫৬ বছর বয়সে ফের বাবা হলেন কলকাতার সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক। শনিবার (২৫ জুলাই) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তার স্ত্রী শ্রীময়ী চট্টরাজ। প্রথম কন্যা সন্তানের পর এবার তাঁদের ঘর আলো করে এসেছে এক পুত্রসন্তান। তবে এটি কাঞ্চানের তৃতীয় সন্তান। 

ভারতীয় একটি গণমাধ্যমে শ্রীময়ী চট্টরাজ বলেন, “আমি এবং ছেলে দু’জনেই সুস্থ আছি। কৃষভির ভাই কৃষিভ এসেছে। আমরা খুবই খুশি।” আনন্দের খবরটি জানানোর পর থেকে শুভেচ্ছাবার্তায় ভাসছেন তারকা দম্পতি। উচ্ছ্বসিত কাঞ্চন মল্লিক বলেন, “প্রচুর ফোন পাচ্ছি। আমরা খুশি এবং আনন্দিত।” 

সোশ্যাল মিডিয়ায় পারিবারিক একটি শেয়ার করে কাঞ্চন-শ্রীময়ী লিখেছেন, “আমরা খুব আনন্দিত। কৃষভির ছোট ভাই হয়েছে। আমরা তিন থেকে চার হলাম। আমরা জীবনের আরো নতুন একটি অধ্যায় শুরু করতে যাচ্ছি। কৃষিভকে পরিবারে স্বাগত।” 

২০২৪ সালের ২ নভেম্বর কন্যাসন্তানের জন্ম দেন শ্রীময়ী। প্রথমবার মা হতে যাওয়ার খবর গোপন রেখেছিলেন তারা। দ্বিতীয় সন্তান আগমনের খবরটিও আড়ালে রেখেছিলেন এই দম্পতি।

অভিনেত্রী অনিন্দিতা দাসকে ভালোবেসে প্রথম সংসার শুরু করেছিলেন অভিনেতা কাঞ্চন মল্লিক। ২০১০ সালে ভেঙে যায় এ সংসার। তাদের সাড়ে সাত বছরের সংসার ছিল। এরপর পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন কাঞ্চন। ২০২৩ সালের ১০ জানুয়ারি, ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন তারা। এ সংসারে তাদের একটি পুত্রসন্তান রয়েছে।

দ্বিতীয় সংসার ভাঙার এক মাসের মাথায় অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে বিয়ে করেন ৫৬ বছর বয়সি কাঞ্চন। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি, এই অভিনেত্রীকে রেজিস্ট্রি বিয়ে করেন তিনি। এরপর সামাজিক রীতি মেনে ২৬ বছরের ছোট শ্রীময়ীকে ঘরে তুলেন কাঞ্চন।

মূলত, পিংকির সঙ্গে সংসার চলাকালীন কাঞ্চনের জীবনে শ্রীময়ীর আগমন ঘটে। পরকীয়ার অভিযোগ, অসম বয়স নিয়ে দারুণভাবে সমালোচনার মুখে পড়েছিলেন কাঞ্চন-শ্রীময়ী। বিয়ের পর এ সমালোচনার আগুন আরো ছড়িয়ে পড়েছিল। সমালোচনা-বিতর্ক নিয়ে একাধিকবার কথাও বলেছেন এই যুগল।

সর্বশেষ পাওয়া সংবাদ