বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’

বিজয়ের মুকুট সামানজার সাঈদের মাথায়

রাজধানীতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৬’-এর। এবারের গ্র্যান্ড ফিনালেতে বিচারকদের রায় ও দর্শকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থেকে বিজয়ের মুকুট মাথায় তুলেছেন সামানজার সাঈদ।

শনিবার (১১ জুলাই) রাতে ঢাকার র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে জমকালো এই গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন স্বাগতা সাহা এবং দ্বিতীয় রানারআপ নির্বাচিত হয়েছেন লাবিবা মানজুর।

আয়োজকরা জানান, এবারের আসরে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়; বরং প্রতিযোগীদের বুদ্ধিমত্তা, নেতৃত্বগুণ, আত্মবিশ্বাস, সামাজিক দায়বদ্ধতা এবং ইতিবাচক সমাজ বিনির্মাণের অঙ্গীকারকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে। 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০২৫' আকলিমা আতিকা কনিকার কাছ থেকে উত্তরসূরি হিসেবে মুকুট গ্রহণ করেন সামানজার।

চূড়ান্ত আসরের সেরা পাঁচ প্রতিযোগীর মধ্যে ছিলেন—আয়শা রহমান, যুক্তা ভৌমিক, লাবিবা মানজুর, সামানজার সাঈদ এবং স্বাগতা সাহা। তাদের মধ্য থেকে কঠোর মূল্যায়নের ভিত্তিতে সেরা নির্বাচিত হন সামানজার।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার সাঈদ

এবারের আসরে বিচারকের দায়িত্ব পালন করেন শিরিন আক্তার শীলা, ইফা তাবাসসুম, রাফাহ নানজেবা তোরসা, মেহরিন আফরোজ চৌধুরী এবং শেখ সাইফুর রহমান। প্রতিযোগীদের মঞ্চে উপস্থিতি, ব্যক্তিত্ব, যোগাযোগ দক্ষতা ও মিস ওয়ার্ল্ডের মূল দর্শন ‘বিউটি উইথ আ পারপাস’-এর ওপর ভিত্তি করে চূড়ান্ত ফলাফল নির্ধারণ করেন তারা।

এই জয়ের মাধ্যমে আগামী আগস্টে ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘৭৫তম মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ। বিশ্বমঞ্চে লাল-সবুজের পতাকাকে তুলে ধরতে এখন থেকেই শুরু হচ্ছে তার কঠোর প্রস্তুতি। আগামী কয়েক সপ্তাহ তিনি ব্যক্তিত্ব উন্নয়ন, আন্তর্জাতিক উপস্থাপনা, সামাজিক উদ্যোগ এবং ‘বিউটি উইথ আ পারপাস’ প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করবেন।

জাতীয় পরিচালক ও আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্পের প্রতিষ্ঠাতা আজরা মাহমুদ বলেন, "আমাদের মূল লক্ষ্য ছিল এমন তরুণীদের সামনে নিয়ে আসা, যারা সৌন্দর্যের পাশাপাশি নেতৃত্ব, মানবিকতা ও সমাজসেবার মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হতে পারবেন। এবার সম্পূর্ণ নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে।"

উল্লেখ্য, আগামী ৯ আগস্ট ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে শুরু হবে মিস ওয়ার্ল্ডের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আন্তর্জাতিক আয়োজন। প্রায় এক মাসব্যাপী এই প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামের ন্যা ট্রাং শহরে। সেখানেই বিশ্বসুন্দরীদের সাথে মূল মঞ্চে লড়বেন বাংলাদেশের সামানজার সাঈদ।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ