বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

কন্যা সন্তানের নাম জানালেন বুবলী

কন্যা সন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। শুক্রবার (৫ জুন) নিজের সামাজিক মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে  অভিনেত্রী জানান, তার পরিবারে নতুন অতিথি হিসেবে এসেছে এক কন্যা সন্তান, যার নাম রাখা হয়েছে শার্লিন খান।

বুবলীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ১১ মে ২০২৬ তারিখে কন্যা সন্তানের জন্ম হয়েছে। পোস্টে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, পরিবারের এই আনন্দঘন মুহূর্তে যারা শুভকামনা ও দোয়া করেছেন, তাদের প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

পোস্টে বুবলী ঢাকাই সুপারস্টার শাকিব খানকে ট্যাগ করেন। বুবলীর এই ঘোষণার পর ভক্ত-অনুরাগীরা সামাজিক মাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে শুরু করেছেন। নবজাতক কন্যার সুস্থতা ও সুন্দর ভবিষ্যতের জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন এই অভিনেত্রী।

উল্লেখ্য, কয়েকদিন আগে কোরিওগ্রাফার ও ফ্যাশন ইনফ্লুয়েনসার অ্যাডলফ খানের একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়ে। এরপর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হলেও এ বিষয়ে বুবলী বা শাকিব খান কেউই প্রকাশ্যে মন্তব্য করেননি। বিভিন্ন গণমাধ্যমেও বিষয়টি নিয়ে জল্পনা-কল্পনা চলছিল।

এর আগে ২০২২ সালে বুবলী ও শাকিব খান তাদের পুত্রসন্তান শেহজাদ খান বীর-এর পরিচয় প্রকাশ্যে আনেন। পরে জানা যায়, ২০২০ সালে তাদের পুত্রসন্তানের জন্ম হয়েছিল।

 

 

সর্বশেষ পাওয়া সংবাদ