বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

তিন দেশে মুক্তি পাচ্ছে ‘রকস্টার’

শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে দেশের বাইরে। যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে আগামী ৫ জুন মুক্তি পাচ্ছে এই সিনেমাটি।

পরিবেশক স্বপ্ন স্কেয়ারকোর কর্ণধার সজীব সপ্তক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের ৪১টি থিয়েটারে আগামী ৫ জুন থেকে চলবে এই সিনেমা।

তিনি আরও জানিয়েছেন, প্রথম সপ্তাহে কানাডার ৭টি, যুক্তরাষ্ট্রের ৩০টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলবে ছবিটি।

এর মধ্যে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় চেইন থিয়েটার এএমসির ১৯টি, রিগালের ৭টি, সিনেমার্কের ২টি ও শোকেসের ২টি স্ক্রিনে দেখা যাবে ‘রকস্টার’। এছাড়া কানাডার সিনেপ্লেক্সের ৭টি এবং যুক্তরাজ্যের সিনেওয়ার্ল্ডের ৪টি স্ক্রিনেও প্রদর্শিত হবে সিনেমাটি।

সংশ্লিষ্টরা আরও জানিয়েছেন, ফিফা ওয়ার্ল্ডকাপের আগে, হলিউড ডমেস্টিক মার্কেটে বছরের সবচেয়ে কঠিন সপ্তাহে ৩৭টি থিয়েটার ম্যানেজ করা ‘রকস্টার’ এর জন্য একটি ভালো দিক হতে পারে। এছাড়া ভালো ওপেনিং পেলে সামনের সপ্তাহে থিয়েটার বাড়ার সুযোগ আছে।

ঈদের দিন থেকে দেশের ১০৫টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে এই সিনেমা। আজমান রুশো পরিচালিত ‘রকস্টার’ সিনেমায় মূলত একজন রকস্টারের উত্থান, আকাশচুম্বী খ্যাতি, ব্যক্তিগত জীবনের টানাপোড়েন ও পতনের গল্প সেলুলয়েডে তুলে ধরা হয়েছে। এতে মেগাস্টার শাকিব খানের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েক।

সর্বশেষ পাওয়া সংবাদ