বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুলশান-বনানীসহ ৫ লেক রক্ষায় এসটিপি স্থাপন ও সমন্বিত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভারতীয় হাইকমিশনারকে মাহ্দী আমিন - ভারতে পলাতক আসামিরা যাতে অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে সূচকের  উত্থানে লেনদেন শেষ ইআইআইএলের চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ নড়াইলে যৌথ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার  ৩ কিশোরগঞ্জে এনআরবিসি ব্যাংকের মাসব্যাপী উদ্যোক্তা প্রশিক্ষণ শুরু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো লাওস পুলিশের ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি মেধাবীদের উৎসাহ ও সঠিক মূল্যায়নের সুফল ভবিষ্যৎ প্রজন্ম পাবে : প্রধানমন্ত্রী
advertisement
বিনোদন

আনকাট সার্টিফিকেট পেল শাকিবের ‘রকস্টার’

আসন্ন ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে শাকিব খানের নতুন সিনেমা ‘রকস্টার’। মুক্তির আগেই নানা আলোচনা ও প্রত্যাশার জন্ম দেওয়া বহুল  প্রতীক্ষিত এই সিনেমাটি এবার বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে ‘ইউ (U)’ বা আনকাট সার্টিফিকেট পেয়েছে। ফলে কোনো ধরনের কাটছাঁট ছাড়াই সিনেমাটি দর্শকদের সামনে আসতে যাচ্ছে।

সিনেমাটির পরিচালক আজমান রুশো সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

সান মোশন পিকচার্স লিমিটেডের প্রযোজনায় নির্মিত এই চলচ্চিত্র নিয়ে শুরু থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ঈদকে ঘিরে প্রতিবছর বড় বাজেট ও তারকানির্ভর সিনেমার প্রতি দর্শকদের আলাদা প্রত্যাশা থাকে। সেই ধারাবাহিকতায় এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘রকস্টার’। মুক্তির সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে দর্শকদের কৌতূহল। সিনেমাটিতে উঠে আসবে এক রকস্টারের জীবনের গল্প।

সিনেমাটির মূল আকর্ষণ শাকিব খানের তিন নায়িকা। গল্পে এই তিন নায়িকার উপস্থিতিতে রকস্টারের জীবনে শেষ পর্যন্ত কী ঘটতে যাচ্ছে সেই রহস্য আর প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে দর্শক মহলে।

সম্প্রতি মুক্তি পাওয়া ‘রকস্টার’-এর নতুন টিজারে শাকিব খানের সঙ্গে গ্ল্যামারের ঝলক দেখিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর, মডেল ও অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা এবং সুনিধি নায়েক। 

টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটি নিয়ে আলোচনা তুঙ্গে। চলচ্চিত্র সংশ্লিষ্টদের ধারণা, ঈদে ঢালিউড বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে যাচ্ছে এই ‘রকস্টার’।

May be an image of ticket stub and text that says 'កមសម្មី្ সলবদম বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সনদ নম্বর মনম৫/০স২৬ 公 এক এতদ্বারা প্রত্যয়ন করা যাইতেছে যে- বংলা ভাষায় নির্মিত চলচ্চিত্র- บ সনদপত্র তারিখ 六8,0の,石公に ০৬ 火8.00. "রক্ষষ্টার" বাংলাদেশ চলচি্িত্র সার্টিফিকেশন আইন, ২০২৩ এর ৫ ধারা অনুযায়ী বাংলাদেশে সর্বসাধারণের মাঝে প্রদর্শনের জন্য অনুমোদন করা হইল। আবেদনকর.------- অডম প্রযোজক--- অশ্ডঠন চৌঁধুরী পরিচালক---- ব.....জন আজমান হায়েন আজমীন রূশো) চলচ্চিত্র ফরে....জটালে-_ -------স্থিতিকাল পলপা ٣٩ মি. 大8 সে. ফরমেট- চেয়ারম্যান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড'

সর্বশেষ পাওয়া সংবাদ