বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা, সতর্ক করল ক্যাসপারস্কি
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন ৫ এমপি

কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় সংসদের পাঁচজন সদস্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড শিরীন শারমিন চৌধুরী। গতকাল রোববার (২৮ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মানবসম্পদ শাখা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের কাছে পাঠানো এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

পাঁচ সিনেট সদস্য হলেন- সংসদ সদস্য নূরুল ইসলাম নাহিদ, ইকবালুর রহিম, মেহের আফরোজ চুমকি, মাহমুদ হাসান রিপন ও বেনজীর আহমেদ।

সংসদের উপ সচিব মোহাম্মদ মাহবুব জামিলের সই করা চিঠিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আইন-১৯৭৩ এর আর্টিকেল ২০ (১) ই ধারা অনুযায়ী স্পিকার এই সংসদ সদস্যদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে মনোনয়ন দিয়েছেন।

সর্বশেষ পাওয়া সংবাদ