মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ৭ ডেপুটি ও ১০ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সোনালী ব্যাংকের সঙ্গে বেসিক ব্যাংকের চুক্তি স্বাক্ষর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু দেশের বাজারে স্যামসাংয়ের প্রথম ৯৮-ইঞ্চির বিশাল টিভি উন্মোচন বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

থাইল্যান্ডে যাচ্ছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ৬ শিক্ষার্থী

কর্পোরেট ডেস্ক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিতব্য ২০তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড-এ (আইজেএসও ২০২৩) বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের মাধ্যমে সারাদেশ থেকে বাছাইকৃত সেরা ছয়জন শিক্ষার্থী।

আগামী ১লা ডিসেম্বর থেকে শুরু হওয়া এ অলিম্পিয়াডে বিশ্বের ৫৫টি দেশের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে যাচ্ছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির কার্যালয়ে বাংলাদেশ দলের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দেন বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতির সহ-সভাপতি মুনির হাসান।

সদস্যরা হলেন- কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী তাসলিমা তাসনিম লামিয়া ও সিরাজুস সালেকিন সামীন, রাজশাহীর গভঃ ল্যাবরেটরী হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ফায়েজ আহমেদ, নটরডেম কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী শুভাশীষ হালদার, ভিকারুন্নিসা নূন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী মনামী জামান ও ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী সাবিল ইসলাম। বাংলাদেশ দলের প্রধান দলপতি হিসেবে আছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ফারসীম মান্নান মোহাম্মদী। সহকারী দলনেতা হিসেবে আছেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ ও বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের একাডেমিক সদস্য আবিদুর রহমান।

প্রতি বছরের ন্যায় ৯ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের টাইটেল স্পন্সর আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। চলতি বছরের আগস্টে শুরু হয় ১৫,০০০ এর অধিক শিক্ষার্থীদের নিয়ে বাছাই পর্ব। ৪টি আঞ্চলিক পর্ব, ১টি অনলাইনে আঞ্চলিক পর্ব, ১৪টি উপজেলা পর্যায়ে স্কুল অলিম্পিয়াড, ঢাকায় জাতীয় পর্ব ও ক্যাম্পের মাধ্যমে ছয় সদস্যের বাংলাদেশ দল নির্বাচন করা হয়।

সর্বশেষ পাওয়া সংবাদ