মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিক্ষার সকল পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানুষিকভাবে বিকশিত করে। সরকার শিক্ষার সকল পর্যায়ে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে। নতুন কারিকুলামে খেলাধুলাকে অনেক গুরুত্ব দেয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রাথমিক থেকে বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত সরকারিভাবে টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) রাজধানীর ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

image-10

শিক্ষামন্ত্রী বলেন, ক্রীড়া ক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের ক্রীড়ায় উৎসাহিত করার জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি’ প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়েছে।

তিনি আরো বলেন, পঞ্চম শ্রেণী হতে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের বাৎসরিক বারো হাজার টাকা এবং একাদশ শ্রেণী হতে স্নাতক পর্যায়ের শিক্ষার্থীদের বাৎসরিক চব্বিশ হাজার টাকা করে এক হাজার জন ক্রীড়া শিক্ষার্থীদের মাঝে সর্বমোট এক কোটি তিরাশি লাখ ছিয়ানব্বই হাজার টাকা বঙ্গবন্ধু ক্রীড়া শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: জাহিদ আহসান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব ড. মহিউদ্দীন আহমেদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল।

সর্বশেষ পাওয়া সংবাদ