মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
বছরে মিলবে ১ বিলিয়ন ডলার - ২৫ কোটি বৃক্ষ রোপণে কার্বন বাণিজ্যের বিশাল সম্ভাবনা অভিনেতা ও নৃত্য পরিচালক জাকির হোসেন আর নেই দুগ্ধ খামারিদের জন্য ডিজিটাল অর্থায়নে সিটি ব্যাংক-মিল্ক ভিটা ও অ্যাগ্রোশিফটের সমঝোতা ত্রিশালে তিন দিনের ব্যবধানে আবারও শিশু ধর্ষণের অভিযোগ, ইমাম আটক নোয়াখালীতে আ.লীগের ১২ নেতাকর্মী গ্রেপ্তার এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বাংলা একাডেমি সাহিত্য পুরষ্কার পাচ্ছেন ৭ বিশিষ্ট ব্যক্তিত্ব

নিজস্ব প্রতিবেদক: শিল্প সংস্কৃতির বিভিন্ন শাখায় অবদানের জন্য বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন ৭ জন ব্যক্তিত্ব। আগামী ২৫ শে নভেম্বর একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় সাহিত্য পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

এবার ‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

‘আবু রুশ্দ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

‘মেহের কবীর বিজ্ঞান সাহিত্য পুরস্কার’-২০১৯-এ ভূষিত হয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ড. অনুপম সেন। এ পুরস্কারের অর্থমূল্য ১ লাখ টাকা।

‘সা’দত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

বোস-আইনস্টাইন কনডেনসেট : বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান গ্রন্থের জন্য ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার। এ পুরস্কারের অর্থমূল্য পঞ্চাশ হাজার টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ