মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

এমপিওভুক্ত হচ্ছেন ৩২০৬ জন, উচ্চতর স্কেল পাচ্ছেন ২৮৪২ শিক্ষক

কর্পোরেট সংবাদ ডেস্ক : দেশের বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নিয়োগ পাওয়া ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ২ হাজার ৫৭৯ জন স্কুলের এবং ৬২৭ জন কলেজের শিক্ষক রয়েছেন। এছাড়া ২ হাজার ৮৪২ জনকে উচ্চতর স্কেল ও ১৩০ স্কুল শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জানুয়ারি মাসের এমপিও (বেতন-ভাতার সরকারি অংশ) কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। পদাধিকার বলে এ সভায় সভাপতিত্ব করেন অধিদফতরের মহাপরিচালকের রুটিন দায়িত্বে থাকা প্রফেসর ড. একিউএম শফিউল আজম।

সভায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা, মাউশি অধিদপ্তরের নয়জন করে আঞ্চলিক পরিচালক ও উপপরিচালক এবং অধিদপ্তরের সিনিয়র সিস্টেম অ্যানালিস্টসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, নতুন নিয়োগ পাওয়া স্কুলের ৩ হাজার ২০৬ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ১৩০, চট্টগ্রামের ১২৭, কুমিল্লার ১৪৮, ঢাকার ৭২৬, খুলনার ৩৭৭, ময়মনসিংহের ১৬৪, রাজশাহীর ৬৬৮, রংপুরের ১৭৫ এবং সিলেটের ৬৪ শিক্ষক-কর্মচারী তালিকায় রয়েছেন।

অপরদিকে, কলেজের ৬২৭ শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৪৫, চট্টগ্রামের ৪৩, কুমিল্লার ৫২, ঢাকার ১০১, খুলনার ৭৭, ময়মনসিংহের ৬৭, রাজশাহীর ৭৬, রংপুরের ১১০ এবং সিলেট অঞ্চলের ৫৬ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

এছাড়া, বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ২ হাজার ৮৪২ জন শিক্ষক-কর্মচারীকে উচ্চতর গ্রেড দেয়ার সিদ্ধান্ত নিয়েছে এমপিও কমিটি। এদের মধ্যে স্কুলের ২ হাজার ৩৫৯ এবং কলেজের ৪৮৩ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। তাদের মধ্যে বরিশাল অঞ্চলের ৩৩১, চট্টগ্রামের ১২৩, কুমিল্লার ৯৭, ঢাকার ৫০২, খুলনার ৪২৫, ময়মনসিংহের ১৪৯, রাজশাহীর ৪৬৯, রংপুরের ১৭৩ এবং সিলেটের ৯০ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অপরদিকে, উচ্চতর গ্রেড পাওয়া কলেজের শিক্ষক-কর্মচারীর মধ্যে বরিশাল অঞ্চলের ৩৯, চট্টগ্রামের ১৭, কুমিল্লার ৪১, ঢাকার ৪৮, খুলনার ২৬, ময়মনসিংহের ৯, রাজশাহীর ২৪৭, রংপুরের ৩৯ ও সিলেট অঞ্চলের ১৭ শিক্ষক-কর্মচারী রয়েছেন।

অন্যদিকে, দেশের বিভিন্ন বেসরকারি স্কুলে কর্মরত ১৩০ শিক্ষককে বিএড স্কেল দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিএড স্কেল পাওয়া স্কুলশিক্ষকের মধ্যে বরিশাল অঞ্চলের ৬, চট্টগ্রামের ৫, কুমিল্লার ৯, ঢাকার ৬৪, খুলনার ১৫, ময়মনসিংহের ৫, রাজশাহীর ১৪, রংপুরের ১১ এবং সিলেট অঞ্চলের ১ জন শিক্ষক রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ