মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

‘ঐতিহ্য’-এর নতুন উদ্যোগ: ‘বিনামূল্যে বই নিন, বই পড়ে ফেরত দিন’

কর্পোরেট সংবাদ ডেস্ক: প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’ দীর্ঘদিন ধরে পাঠকদের মাঝে বই পড়ার অভ্যাস গড়তে এবং সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। গল্প লেখা, বই আলোচনা, ফটো কনটেস্ট, অডিও ভিজ্যুয়াল রিভিউ ইত্যাদি প্রতিযোগিতা সেই কার্যক্রমেরই অংশ। তারই ধারাবাহিকতায় ঐতিহ্য তার পাঠকদের জন্য নতুন এক উদ্যোগ ঘোষণা করেছে—‘বিনামূল্যে বই নিন : বই পড়ে ফেরত দিন’ যা বই পড়ার অভিজ্ঞতা আরও সহজ এবং সাশ্রয়ী করে তুলতে সাহায্য করবে।

‘ঐতিহ্য রিডার্স ক্লাব’ এর মাধ্যমে নতুন এক উদ্যোগ নিয়েছে, যার মাধ্যমে সদস্যরা ঐতিহ্য এর প্রকাশিত ১৯০০+ বইয়ের মধ্যে থেকে কোনো একটি বই পছন্দ করে বিনামূল্যে পেতে পারবেন। বইটি পড়ার পর তারা চাইলে অন্য একটি বই নিতে পারবেন এবং আগের বইটি ফেরত দেওয়ার জন্য ঐতিহ্য নিজের খরচে কুরিয়ার ব্যবস্থা করবে।

এই উদ্যোগের অন্যতম বিশেষত্ব হলো, কোনো কুরিয়ার চার্জ পাঠকদের থেকে নেওয়া হবে না। ঐতিহ্য তাদের খরচে বই পাঠাবে এবং ফেরত নেওয়ার জন্যও কুরিয়ার চার্জ বিকাশের মাধ্যমে ফেরত পাঠানো হবে। তবে বইয়ের প্রতি যত্নবান হতে পাঠকদের প্রতি আহ্বান জানানো হয়েছে, যাতে বইয়ের কোনো ক্ষতি না হয়।

বই নেওয়ার শর্তাবলি:

*ঐতিহ্য রিডার্স ক্লাব-এর সদস্য হতে হবে।
*জামানত হিসেবে ২০০ টাকা প্রদান করতে হবে, যা পরে ফেরত দেওয়া হবে।
*এক বার একটিমাত্র বই নেওয়া যাবে।
*বই সর্বোচ্চ ২০ দিন রাখা যাবে। অতিরিক্ত সময় রাখলে জরিমানা হতে পারে।
*বইয়ের কোনো ক্ষতি হলে জামানত ফেরত দেওয়া হবে না।

ঐতিহ্য আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে পাঠকদের মধ্যে বই পড়ার আগ্রহ বৃদ্ধি পাবে এবং দেশে সাহিত্যচর্চার মান আরও সমৃদ্ধ হবে। ঐতিহ্য রিডার্স ক্লাব-এর মাধ্যমে ঐতিহ্য বই পড়ার সংস্কৃতিকে পাঠকদের আরও কাছে নিয়ে আসতে চায় এবং জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পথকে প্রশস্ত করতে বদ্ধপরিকর।

সর্বশেষ পাওয়া সংবাদ