মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

কর্পোরেট সংবাদ ডেস্ক: আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হবে। এ প্রক্রিয়া চলবে ৩০ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) পাবলিক সাার্ভস কমিশনের (পিএসসি) জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী- ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হওয়ার কথা ছিল। তবে অনিবার্য কারণে তা স্থগিত করা হয়।

বিজ্ঞপ্তিতে পিএসসি জানায়, ‘বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন গত ১০ ডিসেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল, যা অনিবার্য কারণে ৯ ডিসেম্বর স্থগিত করা হয়।

কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী ৪৭তম বিসিএস পরীক্ষার অনলাইন আবেদন পুনরায় ২৯ ডিসেম্বর তারিখ সকাল ১০ টা থেকে শুরু এবং ৩০ জানুয়ারি ২০২৫ তারিখ রাত ১১ টা ৫৯ মিনিটে শেষ হবে। আবেদন ফি এবং মৌখিক পরীক্ষার নম্বর সংক্রান্ত সংশোধিত বিজ্ঞপ্তিটি খুব শীঘ্রই প্রকাশ করা হবে।

বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারী কর্ম কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) অথবা টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে (http://bpsc.teletalk.com.bd) পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ