মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয়
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

কর্পোরেট সংবাদ ডেস্ক: ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) পিএসসির ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকশা করা হয়।

৪৭তম বিসিএসে শূন্য পদে ৩ হাজার ৪৮৭ জন ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সব মিলিয়ে এ বিসিএস থেকে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে।

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে বা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে কমিশন কর্তৃক নির্ধারিত অনলাইন আবেদন ফরম পূরণ করে আবেদন করতে হবে।

৪৭তম বিসিএসে আবেদনের বয়স গণনা করা হবে চলতি বছরের ১ নভেম্বর থেকে। সব ক্ষেত্রে প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

অনলাইনে আবেদন ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে। শেষ হবে ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। নির্ধারিত তারিখ ও সময়ের পূর্বে বা পরে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন এখানে

সর্বশেষ পাওয়া সংবাদ