মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম
এমবাপ্পের শততম ম্যাচে ফ্রান্সের দাপুটে জয়, রেকর্ডের পাতায় ফরাসি তারকা রায়গঞ্জে সাবেক ছাত্রলীগ নেতা জুবায়ের গ্রেপ্তার আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা ঠিক করবে আদালত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ২৯ জুন ফনিক্স ফাইন্যান্সের বোর্ড সভা মৃত্যুর ৩০ বছর পর সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল পবিত্র আশুরা - আশুরার তাজিয়া মিছিল নিয়ে ডিএমপির কড়া নির্দেশনা, নিষিদ্ধ ধারালো অস্ত্র ও পটকা চিড়িয়াখানা থেকে বিএলআরআই-এ ‘ডোনাল্ড ট্রাম্প’, গঠনে ১৩ সদস্যের কমিটি বৈষম্য দূর করে শিক্ষাকে আধুনিকীকরণ করা হচ্ছে: শিক্ষামন্ত্রী ফুটবল ইতিহাসের নতুন রেকর্ড - বিশ্বকাপে এখন সবার ওপরে মেসি! হরমুজ প্রণালি অতিক্রম করল ‘এমভি বাংলার জয়যাত্রা’
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বেলকুচিতে প্রথম স্মার্ট বিদ্যালয়ের উদ্বোধন

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচিতে প্রথম স্মার্ট বিদ্যালয়ের যাত্রা শুরু করলেন সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়।

সোমবার দুপুরে সোহাগপুর নূতনপাড়া আলহাজ উচ্চ বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের হাতে স্মার্ট কার্ড হাতে দিয়ে স্মার্ট বিদ্যালয় ঘোষনা করেন পৌর মেয়র ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা।

এ সময় উপস্থিত ছিলেন-অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক মেহেদি মাসুদ, সহকারী প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আব্দুল মমিন আকন্দ, সামাদ মিয়া, লুৎফুন্নাহার, তৃপ্তি রানী কর্মকার, অমৃত কুমার, বেলকুচি প্রেসক্লাবের যুগ্ন-সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা রুবেল, বেলকুচি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ শিক্ষার্থীরা।

সোহাগপুর নূতনপাড়া আলহাজ সিদ্দিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদি মাসুদ বলেন, পৌর মেয়র ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতি সাজ্জাদুল হক রেজার সার্বিক পরামর্শে এ বিদ্যালয়টিকে স্মার্ট বিদ্যালয়ে রুপান্তর করা সম্ভব হয়েছে’। আশা করি এর ফলে বিদ্যালয়ের উপস্থিতির হার অনেকাংশেই বাড়বে।

পৌর মেয়র ও বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি সাজ্জাদুল হক রেজা বলেন, মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা স্মার্ট দেশ হিসেবে ঘোষনা করছেন তারই ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি বিদ্যালয় স্মার্ট বিদ্যালয় প্রতিষ্ঠিত করা।

এখানে প্রতিটি শিক্ষার্থীর অভিভাবক সহজেই তার সন্তানের স্কুলে আগমন ও বের হবার সময় জানতে পারবে এস এম এস এর মাধ্যমে। এতে অভিভাবকরা চিন্তামুক্ত থাকবে। এছাড়াও স্কুলের সকল কার্যক্রম মোবাইল এ্যাপের মাধ্যমে জানতে পারবে।

সর্বশেষ পাওয়া সংবাদ