মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিক্ষক নিবন্ধনের মৌখিক পরীক্ষার রোল ও তারিখ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ১৮ তম শিক্ষক নিবন্ধন তৃতীয় ধাপের ভাইভা প্রার্থীদের রোল নম্বর ও বোর্ডের বিন্যাস প্রকাশ করেছে এনটিআরসিএ।

৫ ডিসেম্বর শুরু হচ্ছে পরীক্ষা। প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে প্রথম শিফটে ও বেলা সাড়ে ১১টা থেকে দ্বিতীয় শিফটে ভাইভা অনুষ্ঠিত হবে।

এনটিআরসিএ জানিয়েছে, মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের প্রয়োজনীয় কিছু কাগজপত্র সঙ্গে আনতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের এসএমএস পাঠিয়ে ভাইভার তারিখের সময় ও স্থান জানিয়ে দেওয়া হবে। ওই তারিখ অনুযায়ী প্রার্থীদের ভাইভা দিতে আসতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশ নিতে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সমর্থনে সব সনদ (সার্টিফিকেট), নম্বরপত্র (ট্রান্সক্রিপ্ট বা মার্কশিট), জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ ও লিখিত পরীক্ষার প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এ কাগজপত্রগুলোর মূলকপি ও এক সেট ফটোকপি সঙ্গে নিয়ে প্রার্থীদের এনটিআরসিএ কার্যালয়ে আসতে হবে। এসএমএস অনুযায়ী প্রার্থীদের যথাসময়ে ভাইভার জন্য উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে এনটিআরসিএ।

সর্বশেষ পাওয়া সংবাদ