মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শার্শা উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক ক্লাব ও পত্রিকা পাঠের ব্যবস্থা চালু করলো প্রশাসন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি: যশোর জেলা প্রশাসক মো.আজহারুল ইসলাম এর নির্দেশনায় ও শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এর উদ্যোগে শার্শা উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানসমূহে শিক্ষার্থীদের জন্য নিয়মিত ১টি বাংলা ও ১টি ইংরেজি জাতীয় দৈনিক পত্রিকা পড়ার ব্যবস্থা করা হয়েছে এবং বিতর্ক ক্লাব খোলা হয়েছে।

এ বিষয়ে বুধবার (২৩ অক্টোবর) ইউএনও মহোদয় তার ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে সকলকে অবহিত করেছেন।

ছাত্র-ছাত্রীরা তাদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি বিতর্ক চর্চা ও নিয়মিত পত্রিকা পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞানবৃদ্ধি,মানসিক বিকাশ ও দক্ষতার উন্নয়ন করতে পারবে বলে তিনি ঐ স্ট্যাটাসে জানিয়েছেন। প্রশাসনের নির্দেশনা পেয়ে ইতোমধ্যেই বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে এ উদ্যোগ চালু করা হয়েছে।

যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এ উদ্যোগ গ্রহণ করে বিতর্ক ও পত্রিকা পাঠের ব্যবস্থা গ্রহণ করেছে সে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষার্থী ও উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট অফিসারবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান শার্শার এই নির্বাহী কর্মকর্তা।

image

এখনও অত্র উপজেলার যেসকল শিক্ষা প্রতিষ্ঠান এই কাজ গুলো করতে পারে নাই, খুব দ্রুততার সাথে এ ব্যবস্থা চালু করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি বিনীত আহবান জানান।

সর্বশেষ পাওয়া সংবাদ