মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

বগুড়ায় দুই কলেজের সবাই ফেল

বগুড়া প্রতিনিধি: রাজশাহী শিক্ষা বোর্ডের অধিনে অংশগ্রহণ করে বগুড়ার দুটি কলেজে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করেননি। মঙ্গলবার (১৫ অক্টোবর) ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর বিষয়টি জানা যায়।

এদিন বেলা ১১টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনের মাধ্যমে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অলিউল আলম ফলাফল জানান। অকৃতকার্য হওয়া কলেজ দুটি হলো বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজ ও সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজ।

রাজশাহী শিক্ষাবোর্ডের ফলাফল বিবরণে জানা যায়, রাজশাহী বিভাগে ১২ টি শিক্ষা প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। ওয়েবসাইটে ফলাফল যাচাইয়ে দেখা যায়, গাবতলী উপজেলার বাগবাড়ী মহিলা কলেজে ২০২৪ সালে উচ্চ মাধ্যমিকে মোট শিক্ষার্থী ছিল ১১ জন। এর মধ্যে পরীক্ষা দেন ৭ জন। তবে এই সাত জনেই অকৃতকার্য হন। সারিয়াকান্দি উপজেলার নিজবলাইল ইএন কলেজের তথ্য অনুযায়ী এবার এইএসসি পরীক্ষার্থী ছিলেন ১৬ জন। পরীক্ষায় ১৬ জন শিক্ষার্থী উপস্থিত হলেও পাস করেননি কেউই।

বাগবাড়ী মহিলা কলেজ প্রধান রেজাউল করিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে ব্যস্ত আছে বলে ফোন কেটে দেন। বগুড়া জেলায় ৩২ টি কেন্দ্রে ১১৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৬ হাজার ৭২৭ জন পরীক্ষা দেন। এর মধ্যে ১৩ হাজার ৯৫৪ ছেলে এবং ১২ হাজার ৭৭৩ জন মেয়ে। পাসের হার ৮৪ দশমিক ৪১ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন ৭ হাজার ১০২ জন শিক্ষার্থী।

সর্বশেষ পাওয়া সংবাদ