মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি: মানুষের ওপর জুলুম এবার বাড়লো মহানগর ও দূরপাল্লার বাসের ভাড়া ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে মুক্তির আগেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে অল্লু অর্জুন-দীপিকার ‘রাকা’ বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী পলায়ন ও কর্মস্থলে অনুপস্থিত - পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তা বরখাস্ত আনলিমা ইয়ার্ন ডাইংয়ের ক্রেডিট রেটিং সম্পন্ন হাইকোর্টের স্থায়ী বিচারপতি হলেন দেবাশীষ রায় চৌধুরী নিউইয়র্ক–ঢাকা রুটে বিমান চালুর রোডম্যাপ চান যুক্তরাষ্ট্রপ্রবাসীরা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৬৩.২২ শতাংশ

ময়মনসিংহ ব্যুরো: ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের এক সংবাদ সম্মেলনে এ ফলাফল ঘোষণা করেন।

তিনি জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। এর মধ্যে ছেলে ২ হাজার ১০৯ জন এবং মেয়ে আছে ২ হাজার ৭১৭ জন। এতে পাসের হার এবং জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে মেয়েরা।

সংশ্লিষ্ট সূত্র মতে, গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবার পাসের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।

বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. আবু তাহের জানান, এবারের এইচএসসি পরীক্ষায় ৭৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন এবং ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন শিক্ষার্থী।

এছাড়াও ময়মনসিংহ বিভাগের চার জেলার মোট ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং চারটি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বোর্ড সচিব প্রফেসর মো. সফিউদ্দিন সেখ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. শামসুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা।

সর্বশেষ পাওয়া সংবাদ