বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ঐতিহ্য প্রকাশিতব্য ৮ খণ্ড পিনাকী ভট্টাচার্য-রচনাবলি

কর্পোরেট সংবাদ ডেস্ক : বাংলা প্রকাশনা-জগতে রচনাবলি প্রকাশের ক্ষেত্রে ‘ঐতিহ্য’ এখন এক অনিবার্য নাম। প্রতিদিনই উৎসুক পাঠক আমাদের কাছে নতুন রচনাবলির খোঁজ করেন। ইতিমধ্যে ‘ঐতিহ্য’ প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রোকেয়া সাখাওয়াত হোসেন, প্রমথ চৌধুরী, জীবনানন্দ দাশ, মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আল মাহমুদ, রশীদ করীম, সৈয়দ শামসুল হক, রফিক আজাদ, মুস্তফা আনোয়ার, অশ্বিনীকুমার দত্ত, চারু মজুমদার, সুকান্ত ভট্টাচার্য, ফররুখ আহমদ, আবুল হাসান, অদ্বৈত মল্লবর্মণ, আবিদ আজাদ, মাইকেল মধুসূদন দত্ত ও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় -রচনাবলি দুই বাংলার লেখক, পাঠক, গবেষকদের কাছে বিপুলভাবে সমাদৃত হয়েছে।

বাংলা সাহিত্যের সেরা লেখক ও চিন্তকদের রচনাবলি প্রকাশের ধারাবাহিকতায় ঐতিহ্য’র এবারের নিবেদন— ৩৮৫০+ পৃষ্ঠা ৮ খণ্ড পিনাকী ভট্টাচার্য-রচনাবলি।

জুলাই-আগস্ট বিপ্লবে জনতার কণ্ঠস্বর, সময়ের অন্যতম আলোচিত নাম পিনাকী ভট্টাচার্য। দীর্ঘকাল প্রবাস জীবনে বাধ্য হয়েও তার ভেতর নিত্য বসত করে বাংলাদেশ; যিনি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে ব্যাপক পরিচিত হলেও মূলত একজন স্বনামধন্য চিকিৎসক ও বহুমাত্রিক লেখক। যুক্ত ছিলেন শিক্ষকতার মহান ব্রতেও।

সমকালীন সমাজ-রাজনীতি-অর্থনীতি-সংস্কৃতি-বিশ্বপরিস্থিতি নিয়ে ব্যঙ্গবিদ্রূপের বাণে তিনি তৈরি করেন বিশ্লেষণের নতুন রাস্তা। লেখালেখিতে রাজনীতি, চিত্রকলা, উত্তরাধুনিকতা, সাহিত্য, ইতিহাস, ধর্মতত্ত্ব এমনকি সায়েন্স ফিকশনেও রয়েছে তার স্বচ্ছন্দও প্রথাভাঙা বিচরণ।
এসব লেখায় পাঠকের মনে গেঁথে থাকা পুরানো ব্যাখ্যা ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তিনি পাঠককে তৈরি করেন নতুন অভিজ্ঞতার মুখোমুখি। সমকালীন সমাজের নিন্দামন্দ কিংবা তুচ্ছতাচ্ছিল্যকে উপেক্ষা করে কায়েমি স্বার্থের বিরুদ্ধে তিনি তার আপসহীন লড়াই জারি রেখে চলেছেন।

রচনা ও সক্রিয়তায় পিনাকী ভট্টাচার্যের একমাত্র দায় যেন অপ্রিয় সত্য আর প্রিয় বাংলাদেশের মানুষের প্রতি, এদেশের স্বাধীনতা ও সার্বভৌম অস্তিত্বের প্রতি।

ঐতিহ্য প্রকাশিতব্য পিনাকী ভট্টাচার্য-রচনাবলিতে থাকছে তাঁর প্রকাশিত ১৮ টি গ্রন্থ, অগ্রন্থিত চিঠিপত্র, ব্লগ এবং নির্বাচিত ফেসবুক জার্নাল।
৩৮৫০+ পৃষ্ঠার ৮ খণ্ড রচনাবলির অগ্রিম বুকিং কার্যক্রম শুরু, যার মলাট মূল্য : ৮০০০ টাকা। এককালীন পরিশোধে অগ্রিম বুকিং মূল্য :৩৫০০ টাকা। ২ কিস্তিতে অগ্রিম বুকিং মূল্য : ৩৮০০ টাকা। ২ কিস্তিতে অগ্রিম বুকিংকৃত গ্রাহকরা এখন ১০০০ টাকা প্রদান করে বুকিং নিশ্চিত করতে হবে। বই বুঝে নেওয়ার সময় বাকি টাকা প্রদান করলেই হবে।

অগ্রিম বুকিং চলছে ঐতিহ্যের ওয়েবসাইট (www.oitijjhya.com) এবং ঐতিহ্যের ভেরিফাই ফেসবুক পেজে। এছাড়াও সুযোগটি ঐতিহ্যের সবগুলো আউটলেট এবং নির্বাচিত’র ৮টি আউটলেটে পাওয়া যাবে।

সর্বশেষ পাওয়া সংবাদ