বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

তাড়াশ জিন্দানী ডিগ্রি কলেজের অধ্যক্ষের পদত্যাগ

সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নওগাঁ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুর রহিমের নানা দুর্নীতি ও অনিয়মের কারণে শিক্ষক-কর্মচারিদের তোপের মুখে পদত্যাগ করেছেন।

বৃহস্পতিবার (২২ আগস্ট) তিনি সভাপতি বরাবর তার পদত্যাগপত্র জমা দেন। তার স্থলে সিনিয়র শিক্ষক মো. বেলাল হোসেন আনসারী কে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেয়া হয়েছে। এ ঘটনায় তারা মিষ্টি বিতরণ করা হয়।

পদত্যাগের বিষয়টি কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা নিশ্চিত করেছেন।

নওগাঁ ডিগ্রি কলেজ সূত্র জানায়, গত ২০২১ সালের ১ অক্টোবর মো. আব্দুর রহিম ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেয়। এরপর জড়িয়ে পড়েন নানা দুর্নীতি ও অপকর্মে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে কতিপয় শিক্ষক আর্থিক কেলেঙ্কারির অভিযোগও তোলেন। এ নিয়ে নানা ক্ষোভ ও বিরুপ প্রতিক্রিয়া দেখা দিলে শিক্ষক-কর্মচারীদের তোপের মুখে তিনি পদত্যাগ করেন।

এ ছাড়াও তার বিরুদ্ধে কোটি টাকার নিয়োগ বাণিজ্য ও কলেজের উন্নয়নের টাকা আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

নওগাঁ জিন্দানী কলেজের গভর্নিং বডির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সুইচিং মং মারমা বলেন, আপতত কলেজের ফাইলে কাগজপত্র রাখতে বলেছি। পরবর্তীতে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ