বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

পদত্যাগ করলেন রাবিপ্রবি ভিসি ও প্রো-ভিসি

কর্পোরট সংবাদ ডেস্ক: রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সেলিনা আক্তার ও উপ-উপাচার্য প্রফেসর ড. কাঞ্চন চাকমা।

গতকাল রোববার (১৮ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কয়েকজন শিক্ষক ও বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের চাপের মুখে তারা পদত্যাগ করেন। এর আগে রোববার সকালে শিক্ষক সমিতি ও শিক্ষার্থীরা ভিসি ও প্রো-ভিসির পদত্যাগের দাবিতে বিশ্ববিদ্যালয়ে শার্টডাউন কর্মসূচির ঘোষণা দেয়।

জানা যায়, রাবিপ্রবি শিক্ষক সমিতির একটি সভা রোববার সকালে অনুষ্ঠিত হয়। সভা শেষে ভিসির পদত্যাগের দাবি শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা। কিন্তু শিক্ষার্থীরা ভিসির পদত্যাগের পাশাপাশি প্রো-ভিসিরও পদত্যাগের দাবি জানালে শিক্ষকরা তাতে একমত পোষণ করেন। শিক্ষকরা ভিসির পদত্যাগ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দেন।

আন্দোলনরত রাবিপ্রবি শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সন্ধ্যায় প্রো-ভিসি অধ্যাপক কাঞ্চন চাকমা পদত্যাগ করেন। পরে শিক্ষক ও শিক্ষার্থীরা ভিসির বাসায় গিয়ে তাকে পদত্যাগের অনুরোধ জানালে রাত ১১টার কিছু পরে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার পদত্যাগ করেন।

এ সময় ভিসি সেলিনা আক্তার সাংবাদিকদের জানান, আমি কোনো দুর্নীতি ও অনিয়মও করিনি। কিন্তু শিক্ষক শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান দেখিয়ে আমি পদত্যাগ করলাম। এসময় তিনি রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোসা. হাবিবা আক্তার ভিসি ও প্রোভিসির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। এই পদত্যাগপত্র বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ