বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালিত

ইবি প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্ন পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাধারণ শিক্ষার্থীরা।

সোমবার (১২ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে এই কর্মসূচি শুরু করেন তারা। পরবর্তীতে ক্যাম্পাসের শহীদ মিনার, স্মৃতিসৌধ, ডায়না চত্বর, ঝাল চত্বর, বটতলা, প্রশাসন ভবন, আবাসিক হল এবং একাডেমিক ভবন প্রাঙ্গণ পরিষ্কার করেন।

শিক্ষার্থীরা জানান, গত কয়েক দিনের আন্দোলনে বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা ইট-পাটকেল, লাঠিসোঁটা, পোড়া ময়লার স্তূপ পরিষ্কারসহ শহরের নানা আবর্জনা পরিষ্কার করছেন তারা। এসময় সড়কে ছড়িয়ে-ছিটিয়ে থাকা ময়লা-আবর্জনা সরিয়ে নিয়ে ঝাড়ু ও বেলচা দিয়ে রাস্তার পাশের ময়লা, ফুটপাতে পড়ে থাকা আবর্জনা পরিষ্কার করে বস্তায় ভরে নির্ধারিত স্থানে ফেলে দিয়ে আসতে দেখা যায়৷ এ কর্মসূচি চলমান থাকবে বলে জানায় শিক্ষার্থীরা।

কর্মসূচি চলাকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি সমন্বয়ক এস এম সুইট বলেন, পুরো বাংলাদেশের ছাত্র সমাজ যেভাবে দেশ বিনির্মাণে নিজ নিজ জায়গা থেকে অংশগ্রহণ করছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার বাইরে না। আমাদের আন্দোলনের সকল সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে পুরো ক্যাম্পাসে এই কর্মসূচী চলবে। এছাড়াও জিমনেশিয়ামের দায়িত্বশীলদের বলবো, আমাদের দুটো খেলার মাঠ দ্রুত পরিষ্কার করে দিতে যাতে শিক্ষার্থীরা খেলাধূলায় অংশ নেওয়ার সুযোগ পায়।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে দেশ দ্বিতীয় বারের মতো স্বাধীনতার স্বাদ পাওয়ার পর দেশের এই ক্রান্তিলগ্নে শিক্ষার্থীদের নানা কার্যক্রম দেশব্যাপী সুনাম কুড়িয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ