মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জ্বালানি প্রতিমন্ত্রী - জ্বালানি তেল পাচার রোধ ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতেই এই মূল্য সমন্বয় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস-২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ সাড়ে পাঁচ বছরের মধ্যে ডলারের বিপরীতে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি - বেনাপোলে ট্রাকপ্রতি ভাড়া বেড়েছে ৪-৫ হাজার টাকা, দ্রব্যমূল্যে প্রভাব পড়ার শঙ্কা মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড - তদন্ত কমিটির মেয়াদ বাড়লো আরও ৫ দিন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত গ্যালাক্সি এ৩৭ ৫জি ও গ্যালাক্সি এ৫৭ ৫জি-তে স্যামসাংয়ের ক্যাশব্যাক অফার নান্দাইলে ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন দেশের এসইউভি বাজারে নতুন মানদণ্ড স্থাপন করলো দীপাল এস০৫ পিএইচইভি রেফ্রিজারেটরের যে যত্নগুলো নেয়া প্রয়োজন
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ভর্তি ফি বেশি নেওয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন

নিজস্ব প্রতিবেদক : বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি ফি বেশি নেয়ার অভিযোগ তদন্তে মনিটরিং টিম গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়।

বুধবার (২১ ডিসেম্বর) মন্ত্রণালয়ের চারজন উপ-সচিবের নেতৃত্বে ৪ টি মনিটরিং কমিটির সদস্যবৃন্দ সরকারি, বেসরকারি স্কুল এবং বেসরকারি স্কুল এন্ড কলেজে ২০২৩ শিক্ষা বর্ষে শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি, ভর্তি ফি, উন্নয়ন ফিসহ অন্যান্য ফি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যথাযথভাবে গ্রহণ করছে কিনা- তা সরেজমিনে যাচাইয়ের জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করছেন।

উল্লেখ্য, এছাড়াও মাউশি অধিদপ্তরেরর গঠিত ১৬ টি মনিটরিং কমিটি ঢাকা মহানগরীতে, ৮টি বিভাগীয় মনিটরিং কমিটি বিভাগীয় সদর জেলার, ৫৫টি জেলা মনিটরিং কমিটি জেলা সদরের এবং উপজেলা মনিটরিং কমিটি উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উল্লিখিত বিষয়ে সরেজমিনে মনিটরিং করে মাউশি অধিদপ্তরে রিপোর্ট প্রদান করছে। কোথাও কোন অনিয়ম পাওয়া গেলে বিধি অনুসারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ পাওয়া সংবাদ