শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন জারি, কার্যকর জুলাই থেকেই দেশে প্রথম ইমোশনাল ডোনারের মাধ্যমে সফল কিডনি প্রতিস্থাপন বিএমইউতে বিওয়াইডি গাড়ি ক্রয়ে গ্রাহকদের বিশেষ অটোলোন সুবিধা দেবে আইএফআইসি ব্যাংক ডাকাতি করতে এসে সন্তানকে বেঁধে রেখে মাকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ১ রিট নিষ্পত্তি বাড়ছে হাইকোর্টে : বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ রিয়াদে বিমান হামলার সতর্কতা জারি সৌদির, শোনা গেল বিস্ফোরণের শব্দ সালমান শাহর জন্মদিন আজ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ঢাবি অ্যালামনাই ৯৯-২০০০ এর রজত জয়ন্তীর প্রস্তুতি শুরু, ওয়েবসাইটের উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৯৯৯-২০০০ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’ এর রজত জয়ন্তী উৎসব উদযাপনের প্রস্তুতিমূলক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

আগামী ২৫ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এই উৎসবের প্রস্তুতির অংশ হিসেবে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সাথে অ্যালামনাই সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উপাচার্যের কার্যালয়ে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপাচার্য উৎসবের অফিশিয়াল ওয়েবসাইট এবং রেজিস্ট্রেশন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। সভায় ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই ৯৯-০০’-এর কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবের নেতৃত্বে সেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম ১৯৯৯-২০০০ সেশনের এই উদ্যোগের প্রশংসা করেন এবং উৎসবের সার্বিক সাফল্য কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সিলভার জুবিলি উৎসবের মাধ্যমে প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মেলবন্ধন আরও দৃঢ় হবে এবং তারা বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবেন।

কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২৫ ডিসেম্বর বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রজত জয়ন্তীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। দেশে ও বিদেশে অবস্থানরত ১৯৯৯-২০০০ সেশনের সকল প্রাক্তন শিক্ষার্থীকে দ্রুত ওয়েবসাইটের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ