রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
পিক্সেল থেকে পার্সপেক্টিভ - তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের একত্রিত করতে হাত মেলালো অপো-বিইউপি মানিকগঞ্জে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার কুবি শিক্ষকের নিখোঁজ ছেলে অপ্রতীমের মরদেহ উদ্ধার, আটক ১ ৮ দফা না মানলে ১ দফার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি জামায়াত আমিরের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার ডাচ্-বাংলা ব্যাংকের ঢাকা-ময়মনসিংহ অঞ্চলের শাখাগুলো নিয়ে স্ট্র্যাটেজিক কনক্লেভ অনুষ্ঠিত এনসিসি ব্যাংক ও মেটলাইফ বাংলাদেশের গ্রুপ ইন্স্যুরেন্স চুক্তি স্বাক্ষর তিতাসের ২৮ নম্বর কূপ উদ্বোধন - জাতীয় গ্রিডে মিলবে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস সব জেলা পরিষদে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা চালুর নির্দেশ সরকারের বেনাপোলে পরিচ্ছন্ন ও সবুজ  গড়তে ৫০ হাজার বৃক্ষরোপণের উদ্যোগ, ৩ মাসে ১০ হাজার বৃক্ষরোপণ
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি সতর্কতা

নাম ও বয়স সংশোধনে দালাল থেকে সাবধান

শিক্ষার্থীদের নাম, পিতা-মাতার নাম এবং জন্মতারিখ সংশোধন নিয়ে কোনো ধরনের দালাল বা মধ্যস্থতাকারীর প্রলোভনে পা না দেওয়ার জন্য কঠোর সতর্কতা জারি করেছে ঢাকা শিক্ষা বোর্ড। একই সঙ্গে, প্রতারক চক্রের কোনো সদস্যকে কোনো প্রকার অর্থ প্রদান না করার জন্য আবেদনকারীদের বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

বোর্ডের সচিব অধ্যাপক এস. এম. কামাল উদ্দিন হায়দার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ঢাকা শিক্ষা বোর্ডে নাম ও বয়স সংশোধন সংক্রান্ত আবেদনগুলো দ্রুততম সময়ে নিষ্পত্তির লক্ষ্যে বোর্ড নিরলসভাবে কাজ করে যাচ্ছে। গত ১৫ দিনে প্রায় ৮ হাজার আবেদন নিষ্পত্তি করা হয়েছে এবং অবশিষ্ট আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে পর্যায়ক্রমে নিষ্পত্তির কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কিছু অসাধু ব্যক্তি ও দালালচক্র বোর্ডের আবেদন দ্রুত নিষ্পত্তি করে দেওয়ার মিথ্যা প্রলোভন দেখিয়ে সরলপ্রাণ আবেদনকারীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে। এ ধরনের প্রতারণার ফাঁদে পড়ে অনেক আবেদনকারী আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ঢাকা শিক্ষা বোর্ড স্পষ্ট করেছে যে, নাম ও বয়স সংশোধনের পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ নিয়মতান্ত্রিক উপায়ে পরিচালিত হয়। আবেদন সংক্রান্ত কোনো সমস্যা, প্রয়োজনীয় তথ্য বা জরুরি সহযোগিতার প্রয়োজন হলে আবেদনকারীদের সরাসরি ঢাকা শিক্ষা বোর্ডের সচিবের কার্যালয়ে (৩ নম্বর ভবন, লিফট-৬) যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

দালালমুক্ত সেবা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বোর্ড কর্তৃপক্ষ বলেছে, ‘নিজে প্রতারণা থেকে সতর্ক থাকুন এবং অন্যদেরকেও এ বিষয়ে সচেতন করুন।’

সর্বশেষ পাওয়া সংবাদ