বুধবার, ০৫ আগস্ট ২০২৬
বুধবার, ০৫ আগস্ট ২০২৬
শিরোনাম
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ৫ আগস্টের গণঅভ্যুত্থান গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার ঐতিহাসিক বিজয়: প্রধানমন্ত্রী ৫ আগস্ট যথাযোগ্য মর্যাদায় পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ দুই বছরেও উদ্ধার হয়নি ৪ আগস্টের অবৈধ অস্ত্র, ৯ মামলার মধ্যে ৩টির চার্জশিট নোয়াখালীতে ডাকাতির তিন দিন পর ৪ ডাকাত গ্রেপ্তার ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনি ব্যবস্থা: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

শিক্ষা ব্যবস্থায় বড় সংস্কার

নতুন শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে আসছে নতুন চার বিষয়

দেশের শিক্ষা ব্যবস্থাকে সনদনির্ভরতার গণ্ডি থেকে বের করে কর্মমুখী ও সৃজনশীল করার লক্ষ্যে বড় ধরনের সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকেই চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে দুটি করে নতুন বিষয় যুক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।

বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

নতুন যেসব বিষয় যুক্ত হচ্ছে-

চতুর্থ শ্রেণি: প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ‘স্পোর্টস’ (ক্রীড়া) এবং ‘কালচার’ (সংস্কৃতি) নামে দুটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হবে।

ষষ্ঠ শ্রেণি: শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও বাস্তবমুখী দক্ষতা বাড়াতে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ (আনন্দময় শিক্ষা) এবং ‘টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন’ (কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা) বিষয় দুটি যুক্ত করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, “আমাদের লক্ষ্য এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা, যা কেবল পরীক্ষার ফলাফলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা শিক্ষার্থীদের মধ্যে নৈতিক মূল্যবোধ, সামাজিক দায়বদ্ধতা, সৃজনশীলতা ও শৃঙ্খলাবোধ জাগ্রত করতে চাই। শহর ও গ্রামের শিক্ষার বৈষম্য কমিয়ে দেশের প্রতিটি শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য।”

শিক্ষার সাথে বাস্তব জীবনের যোগসূত্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করে উপদেষ্টা বলেন, সরকার কারিগরি শিক্ষায় বিশেষ নজর দিয়েছে। অষ্টম শ্রেণি থেকে পর্যায়ক্রমে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় ল্যাব স্থাপনের কাজ শুরু হবে। এছাড়া হাতে-কলমে শেখার সুযোগ বাড়াতে ইন্টার্নশিপ ও অ্যাপ্রেন্টিসশিপের মতো কর্মসূচি সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, শিক্ষার্থীদের নেতৃত্বের গুণাবলি বিকাশে বিএনসিসি, গার্লস গাইড ও রোভার স্কাউটের মতো সহশিক্ষা কার্যক্রমকে আরও জোরদার করা হচ্ছে। একই সাথে দেশজুড়ে বিজ্ঞান মেলা, বিতর্ক প্রতিযোগিতা, উদ্যোক্তা উন্নয়ন ও ইনোভেশনমূলক কার্যক্রম নিয়মিত পরিচালনার মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের চ্যালেঞ্জ মোকাবিলার উপযোগী করে গড়ে তোলা হচ্ছে।

“এসব উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের দলগত কাজের দক্ষতা, আন্তঃব্যক্তিক যোগাযোগ এবং কর্মজীবনমুখী সক্ষমতা বৃদ্ধি পাবে,” যোগ করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা।

সর্বশেষ পাওয়া সংবাদ