সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি

২০২৭ সালে এসএসসি পরীক্ষা শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

আগামী ২০২৭ সালের ৭ জানুয়ারি এসএসসি ও সমমান এবং ৬ জুন এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। 

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

তিনি বলেন, ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে ৭ জানুয়ারি। যা শেষ হবে ৬ ফেব্রুয়ারি। ইতোমধ্যে আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে। প্রস্তুতির সুবিধার্থে সেটি শিক্ষার্থীদের দিয়ে দেয়া হবে।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২৭ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা ৬ জুন থেকে শুরু হবে। এই পরীক্ষা শেষ হবে ১৩ জুলাই। এসএসসির মতো এইচএসসি ও সমমান পরীক্ষার রুটিনও প্রস্তুত করা হয়েছে।

তিনি আরো জানান, সেশন জট কমিয়ে আনার লক্ষ্যে চলতি বছর ডিসেম্বরের মধ্যেই ২০২৭ সালের সব পরীক্ষা সম্পন্ন করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বিস্তারিত আলোচনার পর শিক্ষার্থীদের সুবিধার্থে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে।

পাবলিক পরীক্ষার সময় নিয়মিত শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে লক্ষ্যে সরকারের একটি বড় পরিকল্পনার কথা জানান মন্ত্রী। 

তিনি বলেন, সাধারণত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখে পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয়, যা অন্যান্য ক্লাসের শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি করে। এই সমস্যা সমাধানে প্রতিটি উপজেলা পর্যায়ে একটি করে মাল্টিপারপাস পরীক্ষার হল নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার।

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁস রোধে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও শিক্ষা বোর্ডগুলোকে কঠোর নজরদারির নির্দেশ দিয়েছেন।

তিনি আরও জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের লক্ষ্যে বোর্ডগুলোকে এখন থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে।

 

সর্বশেষ পাওয়া সংবাদ