রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘণ্টায় ৩ কোটি ২১ লাখ টাকা টোল আদায়

নিজস্ব প্রতিবেদক: ঈদ-উল-আজহা উদযাপন করতে ঘরে ফেরা মানুষবাহী যানবাহনের চাপ বেড়েছে উত্তরের মহাসড়কে। গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে স্বাভাবিকের চেয়ে দ্বিগুণেরও বেশি গাড়ি চলছে। টোল আদায় হয়েছে তিন কোটি ২১ লাখ টাকারও বেশি।

আজ শুক্রবার (১৪ জুন) বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জুন) ভোর রাত ১২টা থেকে শুক্রবার (১৪ জুন) ভোররাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ৪০ হাজার ৯০৬টি গাড়ি পার হয়েছে। মোট টোল আদায় হয়েছে ৩ কোটি ২১ লাখ ৯৭ হাজার ৩০০ টাকা।

এর মধ্যে বঙ্গবন্ধু সেতু পূর্ব টোলপ্লাজায় ২২ হাজার ৬৪৫টি যানবাহন পার হয়েছে। টোল আদায় হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৮১ হাজার ৪০০ টাকা। বঙ্গবন্ধু সেতু পশ্চিম টোলপ্লাজায় ১৮ হাজার ২৬১টি যানবাহন পারাপারের বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬৩ লাখ ১৫ হাজার ৯০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল এসব তথ্য নিশ্চিত করে জানান, বছরের স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতুর দিয়ে ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদযাত্রা ও ফিরতি ঈদযাত্রায় যানবাহনের পরিমাণ দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত পার হয়।

গত ২৪ ঘণ্টায় প্রায় ৪১ হাজার যানবাহন পার হয়েছে। যেটা দ্বিগুণেরও বেশি বলে জানান তিনি।

সর্বশেষ পাওয়া সংবাদ