রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

বঙ্গবন্ধু সেতুতে ২৪ ঘন্টায় আড়াই কোটি টাকার টোল আদায়

কর্পোরেট সংবাদ ডেস্ক : টাঙ্গাইলের যমুনা নদীর ওপর নির্মিত বঙ্গবন্ধু সেতু দিয়ে একদিনে ছোট-বড় সব মিলিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয়েছে দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল অাজ মঙ্গলবার দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার ৯২৩টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল টোল আদায় হয় দুই কোটি ৪৮ লাখ ৮৭ হাজার ১০০ টাকা।’

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্র জানায়, টাঙ্গাইল অংশে সেতু পূর্ব টোলপ্লাজা দিয়ে ১২ হাজার ৯৯০টি পারাপার হয়। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ২৩ লাখ ৩৪ হাজার ৪৫০ টাকা এবং সিরাজগঞ্জের সেতু পশ্চিম অংশে ১২ হাজার ৯৩৩ টি যানবাহন পারাপার করে। আর টোল হয় এক কোটি ২৫ লাখ ৫২ হাজার ৬৫০ টাকা।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদকে সামনে রেখে যানবাহনের পারাপার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সেতু পারাপারে যাতে কোনো বিঘ্ন না ঘটে সে লক্ষ্যে সব প্রস্তুতি নেয়া হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ