বুধবার, ২৪ জুন ২০২৬
বুধবার, ২৪ জুন ২০২৬
শিরোনাম
টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও নতুন অর্থবছরে ভ্যাটের আওতায় আসছে মুদির দোকান-রেস্টুরেন্টসহ ২০ খাত রোহিঙ্গা ও স্থানীয়দের উন্নয়নে অস্ট্রেলিয়ার ১৩৭ কোটি টাকার চুক্তি সই স্ত্রী ইকরার আত্মহত্যা: - রিমান্ডে অভিনেতা জাহের আলভী দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান দালিয়ান থেকে বেইজিংয়ে প্রধানমন্ত্রী, চাউমিং স্টেশনে লাল গালিচা সংবর্ধনা আইপিডিসি ও রানার মোটরসের মধ্যকার চুক্তি স্বাক্ষর সূচকের  উত্থানে লেনদেন শেষ সাতক্ষীরায় নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় স্বাস্থ্যসেবা ক্যাম্প তাড়াশের চার ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলহাজতে
advertisement
অর্থ-বাণিজ্য

কালো টাকা বিনিয়োগের সুযোগ আসছে পুঁজিবাজারে

পুঁজিবাজার ডেস্ক: ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনা অনুযায়ী কোনো প্রশ্ন ছাড়াই কালো টাকা পুঁজিবাজারে বিনিয়োগ করা যাবে।

আজ অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বৃহস্পতিবার জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেট পেশের সময় এ প্রস্তাব করেন।

এছাড়া, পুঁজিবাজারে শেয়ার বিক্রি করে লাভ হলে বিনিয়োগকারীদের কর দিতে হবে। লাভ যদি ৫০ লাখ টাকা ছাড়িয়ে যায় ১৫ শতাংশ কর দিতে হবে বলে প্রস্তাব করা হয়েছে।

২০১৫ সালে বিনিয়োগকারীদের জন্য স্টক, মিউচুয়াল ফান্ড, বন্ড ও ডিবেঞ্চার বিক্রির করে লাভ করলে তার ওপর কর অব্যাহতি দেওয়া হয়েছিল।

তালিকাভুক্ত কোম্পানির পৃষ্ঠপোষক ও পরিচালকরা বর্তমানে শেয়ার হস্তান্তর থেকে মূলধনী লাভের ওপর উৎসে ৫ শতাংশ কর দিয়ে থাকেন। এবারের বাজেটে এ হার বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।

তবে, শেয়ার হস্তান্তরের ক্ষেত্রে বাবা-মা এবং সন্তানের মধ্যে কিংবা স্বামী-স্ত্রীর মধ্যে শেয়ার দানের ভিত্তিতে যদি দেওয়া হয় তাহলে কর আরোপ করা হবে না।

সর্বশেষ পাওয়া সংবাদ