সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু আজ


কর্পোরেট সংবাদ ডেস্ক: জাতীয় সংসদের বাজেট অধিবেশন আজ বুধবার থেকে শুরু হচ্ছে। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় ও প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪–২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

আজ বিকেল পাঁচটায় সংসদ অধিবেশন শুরু হবে। বৈঠকের আগে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে ঠিক হবে, এবারের অধিবেশন কত দিন চলবে। সাধারণত বাজেট অধিবেশন দীর্ঘ হয়। এই অধিবেশনে চলতি অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর আলোচনা শেষে তা পাস করা হবে। এরপর অধিবেশনজুড়ে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। ৩০ জুন বাজেট পাস হওয়ার কথা রয়েছে।

সাধারণত চলতি সংসদের কোনো সদস্যের মৃত্যু হলে তাঁর মৃত্যুর পর অধিবেশনের প্রথম বৈঠকে শোকপ্রস্তাব আনা হয় এবং সেদিন অধিবেশন মূলতবি করা হয়।

ঝিনাইদহ–৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম সম্প্রতি ভারতের কলকাতায় গিয়ে খুন হন। তবে তাঁর মৃত্যুর বিষয়টি গতকাল মঙ্গলবার পর্যন্ত সংসদ সচিবালয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। যে কারণে গতকাল পর্যন্ত তাঁর আসন শূন্য ঘোষণা করা হয়নি। তাই আজকের বৈঠকে আনোয়ারুল আজীমের জন্য শোক প্রস্তাব তোলা হচ্ছে না বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে।

সর্বশেষ পাওয়া সংবাদ