সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্য বিক্রি করায় লাজফার্মাকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে খাদ্য ও খাদ্য পণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকাসহ নানা অপরাধে লাজফার্মা নামের এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ জুন) সকালে এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সদর সার্কেল সহকারী কমিশনার (ভূমি) ইমরান মাহমুদ ডালিম।

তিনি জানান, প্রতিষ্ঠানটিতে শিশু খাদ্যসহ অন্যান্য পণ্যের মোড়কে উৎপাদন-মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। এছাড়া পণ্যের ওজন-পরিমাণ নেই এবং ক্রয়ের কোনো রশিদ দেখাতে পারেনি।

ইমরান মাহমুদ ডালিম বলেন, প্রতিষ্ঠানটিতে অনুমোদনহীন বিদেশি শিশু খাদ্য বিক্রি হচ্ছিল। তারা আমদানির পক্ষে সঠিক প্রমাণ, আমদানিকারক প্রতিষ্ঠানের তথ্য জানাতে পারেননি।। এসব অপরাধে ওই প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও নিরাপদ খাদ্য আইন-২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ পাওয়া সংবাদ