সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

দেশে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি কালো টাকা হয়েছে


নিজস্ব প্রতিবেদক : ১৯৭২-৭৩ অর্থ বছর থেকে ২০২২-২৩ পর্যন্ত ৫০ বছরে পুঞ্জীভূত কালো টাকা ও দেশ থেকে পাচারকৃত অর্থের পরিমাণ ১ কোটি ৪৪ লাখ কোটি টাকা। বাংলাদেশ অর্থনীতি সমিতি এ অর্থের মাত্র দেড় শতাংশ উদ্ধারের প্রস্তাব দিয়েছে।

অাজ সোমবার (৩ জুন) রাজধানীর নিউ ইস্কাটনে অর্থনীতি সমিতি মিলনায়তনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আইনুল ইসলাম বিকল্প বাজেট উপস্থাপনকালে এ তথ্য জানান।

সমিতি থেকে বলা হয়, ১৯৭২-৭৩ থেকে ২০২২-২৩ অর্থ বছর ৫০ বছরে দেশে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি কালো টাকা হয়েছে।
আসন্ন বাজেটে মাত্র দশমিক ৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করা হয়েছে। সেখান থেকে আহরণ হবে ১০ হাজার কোটি টাকা।
একই সময়ে বিদেশে অর্থপাচার হয়েছে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা। যার মধ্যে ০ দশমিক ৪৯ শতাংশ উদ্ধারের সুপারিশ করেছে সমিতি। এর পরিমাণ হবে ৫ হাজার কোটি টাকা।

সর্বশেষ পাওয়া সংবাদ