সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

৫০ বছরে দেশে থেকে পাচার হয়েছে ১২ লাখ কোটি টাকা

কর্পোরেট সংবাদ ডেস্ক: বাংলাদেশ থেকে গত ৫০ বছরে ১১ লাখ ৯২ হাজার ৮১৫ কোটি টাকা পাচার হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি। আজ সোমবার (৩ জুন) রাজধানীতে বিকল্প বাজেট প্রস্তাবনা শীর্ষক সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আইনুল ইসলাম এ তথ্য জানান।

তিনি আরও বলেন, গত ৫০ বছরে বাংলাদেশে মোট পুঞ্জিভূত কালোটাকার আনুমানিক পরিমাণ হবে ১ কোটি ৩২ লাখ ৫৩ হাজার ৫০০ কোটি টাকা। আসন্ন বাজেটে মাত্র ০.৯৮ শতাংশ উদ্ধারের সুপারিশ করছি।

এ ছাড়া আগামী ২০২৪-২৫ অর্থবছরের জন্য ১১ লাখ ৯৫ হাজার ৪৮৬ কোটি টাকার বিকল্প বাজেট পেশ করেছে অর্থনীতি সমিতি। যা চলতি অর্থবছরের তুলনায় ১ দশমিক ৫৭ গুণ বড়।

বিকল্প বাজেট সংবাদ সম্মেলনের ভিডিও কনফারেন্সে দেশের ৬৪টি জেলা, ১৩৫টি উপজেলা এবং ৪৫টি ইউনিয়ন থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা ভার্চুয়ালি যুক্ত রয়েছেন।

এদিকে, বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) সোমবার (৩ জুন) এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, প্রতি বছরে বাংলাদেশ থেকে সােনা ও হীরা চোরাচালানের মাধ্যমে ৯১ হাজার ২৫০ কোটি টাকার বেশি পাচার হয়ে যাচ্ছে।

বাজুস আরও জানায়, প্রতিদিন দেশের জল, স্থল ও আকাশপথে প্রায় ২৫০ কোটি টাকার অবৈধ স্বর্ণলঙ্কার, সোনার বার, ব্যবহৃত পুরোনাে জুয়েলারি ও হীরার অলঙ্কার চোরাচালানের মাধ্যমে বাংলাদেশে আসছে।

সর্বশেষ পাওয়া সংবাদ