সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিগারেট-ওষুধসহ ১১ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক জাতিসংঘে প্রথম ভাষণে গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু সেপ্টেম্বরে ১৯ দিনে রেমিট্যান্স এসেছে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার যমুনা ব্যাংকের আয়োজনে পিডিবিএলের বোর্ড ও দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত জামায়াত নেতাকে মারধর - সাবেক সভাপতিসহ বিএনপির ২০ জনের বিরুদ্ধে মামলা ‘ফিফা আসিয়ান কাপ-২০২৬’ সরাসরি দেখা যাবে টফিতে ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত তল্লাশিতে মিললো না শরীরে থাকা সোনার পেস্ট, এক্সরেতে ধরা মমেক হাসপাতালে হাম উপসর্গে শিশু ও ডেঙ্গু জ্বরে যুবকের মৃত্যু
advertisement
অর্থ-বাণিজ্য

রপ্তানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

কর্পোরেট সংবাদ ডেস্ক : রপ্তানির জন্য আমদানিকে বহুমুখী করতে হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। বুধবার (২৯ মে) ফিনল্যান্ডের অনাবাসিক রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তার সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনাতে রপ্তানি পণ্য বহুমুখী করতে কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়। এজন্য রপ্তানির সঙ্গে আমদানিকে বহুমুখী করতে হবে। ব্যবসার সুবিধায় জাতীয় লজিস্টিক নীতি ২০২৪ করেছে সরকার। বি টু বি যোগাযোগের মাধ্যমে একাধিক দেশের সঙ্গে সুসম্পর্ক বাড়াতে কাজ হচ্ছে।

বাংলাদেশের অর্থনীতি আরও এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, মাতারবাড়ী সমুদ্রবন্দর, পায়রা বন্দর দেশের বাণিজ্যিক সম্ভাবনাকে উঁচু করেছে। ব্যবসা সম্প্রসারণে আসিয়ান দেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি হচ্ছে।

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির প্রশংসা করে ফিনল্যান্ডের রাষ্ট্রদূত কিমো লাহদেভির্তা বলেন, ফিনল্যান্ড-বাংলাদেশের দীর্ঘসময় ধরে সুসম্পর্ক রয়েছে। বাংলাদেশ অর্থনৈতিকভাবে একধাপ এগিয়ে যাচ্ছে। আগামী অক্টোবরে বিনিয়োগে আগ্রহী এমন ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বাংলাদেশে আসবে। এসময় ফিনল্যান্ডের কাউন্সিলর সানা ওরাভা, অতিরিক্ত সচিব মো. নাভিদ শফিউল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পাওয়া সংবাদ